Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি: সভাপতি এ্যাডভোকেট নাসির, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জুনেল

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: December 21, 2021 | 11:20 AM

এ্যাডভোকেট এম জুয়েল, নিউইয়র্ক: বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইন্ক এর নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৮ই ডিসেম্বর শনিবার। এ নির্বাচনে সভাপতি পদে এ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে সাইয়্যেদ মঈন উদ্দিন জুনেল নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশ প্লাজায় ২০২২-২০২৩ সালের এ নির্বাচনে ভোট গ্রহণ চলে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার আবুল কে আজাদ তালুকদার, নির্বাচন কমিশনার এ্যাডভোকেট সুলতানা জামান এবং এ্যাডভোকেট মোঃ ইমাম উদ্দিন সেলিম। ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে যথাসময়ে ভোট গ্রহন সম্পন্ন হয়।

শুধুমাত্র সংগঠনের সভাপতি, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নির্বাচিত এ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন এর প্রাপ্ত ভোট ৫১ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি এম মতিউর রহমান পেয়েছেন ৪৭ ভোট। সহ-সভাপতি পদে এ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ এবং এ্যাডভোকেট রুবিনা মান্নান প্রত্যেকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁদের নিকটমত প্রতিদ্বন্দ্বী ছিলেন এ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম এবং এ্যাডভোকেট মাহাবুবার রহমান বকুল প্রত্যেকে পেয়েছেন ৩৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সাইয়্যেদ মঈন উদ্দিন জুনেল এর প্রাপ্ত ভোট ৫৪ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট মোঃ আব্দুর রশিদ পেয়েছেন ৪৪।
অন্যান্য সব পদপ্রার্থিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাঁরা হলেন:
যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মোঃ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট পর্না ইয়াসমিন
কোষাধ্যক্ষ এ্যাডভোকেট মোঃ মাহবুব আলম, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ আজহারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক এ্যাডভোকেট রেদোয়ানা রাজ্জাক, প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট জাহিদুল ইসলাম
সমাজ কল্যাণ সম্পাদক ব্যারিষ্টার আকমাম খান, কার্যকরী সদস্য এ্যাডভোকেট সুফিয়ান চৌধুরী, এ্যাডভোকেট এম এম নুরুজ্জামান ও এ্যাডভোকেট লুৎফর রহমান।
কার্যকরী সদস্য সংখ্যা মোট ৪ জন, একজনের মনোনয়ন বাতিল হ্ওয়ায় এবং অন্যকোন প্রার্থী না থাকায় ৩ জন নির্বাচিত হয়েছেন। পরবর্তিতে কার্যকরী কমিটি এই পদ পুরনের সিদ্ধান্ত নিবেন।
ভোট গনণা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আবুল কে আজাদ তালুকদার ফলাফল ঘোষণা করেন। তিনি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে, প্রার্থী এবং ভোটারদের সহযোগীতা করার জন্য ধন্যবাদ জানান। নির্বাচনে বিজয়ী এবং পরাজিত সকলেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রশংসা করেন। তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ ল’ সোসাইটিকে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক সাইয়্যেদ মঈন উদ্দিন জুনেল বাংলাদেশ ল’ সোসাইটির সকল সদস্য সহ নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV