Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বিশিষ্ট নারী নেত্রী মুশতারী শফীর স্মৃতির শ্রদ্ধা জানাতে শোক সভা ২৭ ডিসেম্বর নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: December 21, 2021 | 10:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: শহীদ জায়া, বিশিষ্ট নারী নেত্রী, মুক্তিযোদ্ধা, শব্দ সৈনিক, সাহিত্যিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম সংগঠক বেগম মুশতারী শফীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আগামী ২৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যে ৭টায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় ‘ওপেন আইস’ এক শোক সভার আয়োজন করেছে।
মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে শোক সভায় উপস্থিত থাকতে বিনীত আহ্বান জানিয়েছেন, সনজীবন কুমার, সৈয়দ জাকির আহমেদ রনি ও তোফাজ্জল লিটন।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিক হিসেবে কাজ করেছেন বেগম মুশতারী শফী। মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য ২০১৬ সালে তাঁকে ফেলোশিপ দেয় বাংলা একাডেমি। বাংলাদেশ ঘাতক দালাল নির্মূল আন্দোলনের একজন অন্যতম সংগঠক এই নারী ছিলেন চট্টগ্রাম উদীচীর সভাপতি।
গত সোমবার বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শহীদজায়া বেগম মুশতারী শফীর।

ট্যাগ:
Situs Streaming JAV