সুস্থ থাকলে এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচন করলে ২০২৪ সালে বাইডেনও আবার নির্বাচন করবেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সুস্থ থাকলে এবং সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের মনোনয়ন পান তাহলে ২০২৪ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জো বাইডেন। এ খবর দিয়েছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ। বুধবার রাতে এবিসি নিউজকে তিনি বলেছেন, যদি ভাগ্য এবং স্বাস্থ্য পক্ষে থাকে, তাহলে তিনি নির্বাচন করবেন। তার ভাষায়, আমি ভাগ্যকে সম্মান করি। আমার জীবনে বহু বহুবার ভাগ্য হস্তক্ষেপ করেছেন। এখন যেমন সুস্থ আছি, যদি এমন থাকি, তাহলে আবার নির্বাচন করবো। এক্ষেত্রে যদি ডনাল্ড ট্রাম্প মনোনয়ন পান তাহলে তাতে প্ররোচিত হবো।
জো বাইডেনের বর্তমান বয়স কমপক্ষে ৭৯ বছর। তিনি ২০২৪ সালে নির্বাচন করবেন কিনা তা নিয়ে নানা আলোচনা যুক্তরাষ্ট্রে।
তবে তার টিমও দাবি করেছেন, তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করবেন। অন্যদিকে ডনাল্ড ট্রাম্প এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোন ঘোষণা দেননি। তবে এর আগে বিভিন্ন র্যালি এবং সাক্ষাতকারে তিনি নির্বাচনের পক্ষেই কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রে এ যাবত যত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি বয়সী জো বাইডেন। তার আগে ৭০ বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছিলেন। এবিসির জন মুইরের সাক্ষাতকারে নির্বাচন নিয়ে জোর দেয়া হয়েছে। এতে মুইর তার কাছে দ্বিতীয় মেয়াদে নির্বাচন সম্পর্কে জানতে চান। জবাবে বাইডেন বলেন, হ্যাঁ, এ বিষয়ে তো প্রেস সেক্রেটারি জেন পসাকি বলেছেনই। সাক্ষাতকার দেয়ার সময় কখনো কখনো কৌতুক করেন বাইডেন। মুইর তার কাছে জানতে চান, যদি ট্রাম্প আবার নির্বাচন করেন, তাহলে তিনিও কি তাই করবেন? জবাবে বাইডেন স্মিত হাসেন। বলেন, আপনি তো আমাকে এখনই উদ্বুদ্ধ করছেন। অবশ্যই, যদি ট্রাম্প মনোনয়ন পান তাহলে কেন তার বিপরীতে আমি নির্বাচন করবো না? এতে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ বৃদ্ধি পাবে।
এ বিষয়ে ট্রাম্পের যোগাযোগ বিষয়ক পরিচালক টেলর বুদোউইচ বলেছেন, বাইডেনের নীতি দেশকে ধ্বংস করে দিচ্ছে। ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচন করবেন কিনা তা নির্দিষ্ট করে বলেননি ট্রাম্প।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি