যুক্তরাষ্ট্রে কোভিডের উপসর্গহীনদের আইসোলেশনের মেয়াদ অর্ধেক কমিয়ে ৫ দিন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র কোভিডের উপসর্গহীনদের জন্য আইসোলেশনের মেয়াদ অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে। সোমবার জানিয়েছে, উপসর্গহীন আইসোলেশনের মেয়াদ ১০ দিন থেকে ৫ দিনে নামিয়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সংকট নিরসনে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। কর্মীর সংকটের কারণে বিভিন্ন প্রদেশে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, নতুন পদক্ষেপের কারণে তার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার থেকে বিশ্বব্যাপী হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। কোভিডের কারণে বছরের এই ব্যস্ততম সময়ে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। বিভিন্ন এয়ারলাইনস বলেছে, ওমিক্রন ভেরিয়ান্টের সংক্রমণের কারণে এয়ারলাইন্সে তাদের কর্মী সংকট দেখা দিয়েছে। ফলে আরো বেশী কর্মীকে দ্রুত কাজে ফিরিয়ে আনার পথ খুলে দিতে এবং কর্মী সংকট কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন উপসর্গবিহীন কোভিড-১৯ এর ক্ষেত্রে আইসোলেশন মেয়াদ ১০ দিন থেকে কমিয়ে ৫ দিন করার ঘোষণা দিয়েছে। জানানো হয়েছে, আইসোলেশন ৫ দিন কমানোর কারণে পরবর্তী ৫ দিন অন্যদের সামনে যেতে মাস্ক পড়তে হবে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি