Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

সামনে এগিয়ে যেতে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি অবিরত প্রতিশ্রুতি প্রয়োজন: ইউএসএআইডি

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: January 2, 2022 | 11:17 PM

তারিক চয়ন : জাতিসংঘ ঘোষিত স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আসন্ন উত্তরণের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)’র অ্যাডমিনিস্ট্রেটর, সামান্থা পাওয়ার। রোববার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওবার্তায় সামান্থাকে অভিনন্দন জানাতে শোনা যায়।
১ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওবার্তাটি ‘অসাধারণ অর্জন উদযাপনে’ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার নিয়ে এসেছেন বলে উল্লেখ করা হয়। মিলার নিজেও বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘জাতিসংঘ ঘোষিত স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আসন্ন উত্তরণের জন্য বাংলাদেশকে অভিনন্দন!’
ভিডিওর শুরুতেই স্পষ্ট এবং সহজবোধ্য ইংরেজিতে সামান্থা পাওয়ার সবাইকে ‘সালাম ও নমস্কার’ জানিয়ে বলেন,
‘মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনের ঐতিহাসিক মাইলফলক উদ্‌যাপন করার এই ক্ষণে ইউএসএআইডি’তে আমাদের সকলের পক্ষ থেকে, বাংলাদেশিদের অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ‘মহান কবি’ আখ্যা দিয়ে তার কাণ্ডারী হুঁশিয়ার কবিতার প্রসঙ্গ টেনে সামান্থা বলেন, “৫০ বছর আগে স্বাধীনতার পর থেকে, আপনাদের জনগণের জীবনযাত্রার উন্নতি সাধনে এবং প্রবৃদ্ধির সুযোগ উন্মোচনে বাংলাদেশের অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র নিজেকে গর্বিত মনে করে। আমরা যখন এই অসাধারণ অগ্রগতির দিকে তাকাই, তখন আমরা দেখতে পাই- বাংলাদেশ সফল হয়েছে। কারণ এটি সে সকল চাহিদার ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিল যাকে মহান কবি কাজী নজরুল ইসলাম ‘ভগ্ন হৃদয়’ বলেছেন।”
যুক্তরাষ্ট্র বাংলাদেশের কৃষকদের দারিদ্র্য দূর করতে, অর্থনৈতিকভাবে নারীদের ক্ষমতায়নে এবং জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে বিনিয়োগ করেছে এবং সেসব কাজে লাভও পাওয়া গেছে দাবি করে তিনি বলেন, “স্বাধীনতার পরের তুলনায় ধানের উৎপাদন তিনগুণ বেড়েছে। ১৯৯০ সাল থেকে নবজাতকের মৃত্যুহার দুই-তৃতীয়াংশ কমেছে। গত ২০ বছরে দারিদ্র্যের হার জাতীয়ভাবে অর্ধেকে নেমে এসেছে।”
তবে এসব সাফল্য অর্জন করাটা সহজ ছিল না স্বীকার করে সামান্থা বলেন, “এগুলোকে ভিত্তি করে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের দোরগোড়ায় যে মহামারি এবং শরণার্থী সংকট রয়েছে তার বিপরীতে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি অবিরত প্রতিশ্রুতি প্রয়োজন।
তবে আমাদের কোনো সন্দেহ নেই যে, বাংলাদেশি জনগণের সহনশীলতা এবং উদারতা এই মাইলফলক থেকে তাদের পরবর্তী উচ্চতায় নিয়ে যাবে। আমরা আপনাদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের সঙ্গে উদযাপন করার এই সুযোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আবারো অভিনন্দন।” মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV