Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: January 3, 2022 | 7:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে ২ জানুয়ারী জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন করলো যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি। জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্হিতিতিতে জ্যাকসন হাইটস্হ বাংলাদেশ প্লাজা মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব আসেফ বারী টুটুলের পরিচালনায় ও সদস্য শাহজাহান সাজুর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিথি সহিদুর রহমান সাবেক সংসদ, যুগ্ম আহবায়ক শবির শষ্কর, ওসমান চৌধুরী, তোফায়েল চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আব্দুন নূর, সদস্য এস এম ইকবাল, নূর ইসলাম বর্ষন, সদস্য ও যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, বীর মুক্তিযোদ্ব্যা আব্দুর রহমান, সদস্য ও যুব সংহতির যুগ্ম সম্পাদক শক্তি দাস গুপ্তা, ফজলে আনোয়ার বাবু, হেলাল উদ্দিন, শামীম আহমেদ, ফাহিমী  রোজী প্রমুখ। কবি নজরুল ইসলামের সাম্যের কবিতা আবৃতি করেন সাদিক আহমেদ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সুশাসনের যে ভিত্তি জাতীয় পার্টির আমলে পল্লীবন্ধু হোসেইন মো এরশাদের মাধ্যমে রচিত হয়েছিল আজ পর্যন্ত কেউ তা দেখাতে পারেনি। ফলে গ্রাম বাংলার মানুষের হৃদয়ে এরশাদ এবং জাতীয় পার্টি চির স্মরনীয় হয়ে আছে। জনবন্ধু জিএম কাদেরের হাত ধরে জাতীয় পার্টি এগিয়ে চলছে। মানুষের ভালবাসা নিয়ে জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে এবং সকল অপশাসন ও দুর্নীতির সমুলে উৎপাটন করবে। উন্নয়নের পরীক্ষিত মডেলের নাম জাতীয় পার্টি। বক্তাগণ সুশাসন প্রতিষ্ঠার জন্য দেশে-বিদেশে জাতীয় পার্টিতে যোগ দেবার আহ্বান জানান। 

জাতীয় পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া বলেন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি তথা চেয়ারম্যান জি এম কাদের এমপির  হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী সপ্তাহ থেকে নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে।        সভায় এরশাদ সহ মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফেরাত ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির অসুস্হ নেতা-কর্মীদের সুস্হতা কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়। শেষে নুর ইসলাম বর্ষনের পরিচালনায় মনমুগ্ধকর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV