Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

রাশিয়া হামলা চালালে এর সুস্পষ্ট জবাব দেয়া হবে : ইউক্রেন নেতাকে প্রেসিডেন্ট বাইডেন

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: January 3, 2022 | 1:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন নেতা ভলোদমির জেলেনস্কিকে পুনরায় আশ্বস্ত করে বলেছেন, রাশিয়া যদি হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র এর সুস্পষ্ট জবাব দেবে।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পাসাকি বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের প্রেক্ষিতে বাইডেন টেলিফোনে জেলেনস্কিকে জানিয়েছেন, মস্কো যদি হামলা চালায় তবে ওয়াশিংটন এবং এর মিত্ররা এর চুড়ান্ত জবাব দেবে।
এদিকে জেলেনস্কিকে আশ্বস্ত করার কয়েক দিন আগে বাইডেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন, মস্কো কোন হামলা চালালে এর পরিণাম হবে ভয়াবহ।
এদিকে বাইডেনের সাথে কথা বলার পর জেলেনস্কি এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের অটুট সমর্থনের প্রশংসা করেছেন।
ইউক্রেন সংকট নিয়ে জেনেভায় আগামী ৯ ও ১০ জানুয়ারি উচ্চ পর্যায়ের রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনায় বসছে বলেও জানা গেছে।
উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় এক লাখ সৈন্যের সমাবেশ ঘটিয়েছে। পুতিন ইতোমধ্যে ২০১৪ সালে ক্রিমিয়া দখলে নিয়েছে। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
রাশিয়া এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। বাসস

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV