কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে একদিনে ৪ হাজার শিশু হাসপাতালে ভর্তি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্রে কোভিড আক্রান্ত হয়ে একদিনে ৪ হাজারের বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ওয়াশিংটন পোস্টের জরিপ বলছে, কোভিডের কারণে শিশুদের হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বুধবার যুক্তরাষ্ট্রে রেকর্ড হয়েছে। দুই সপ্তাহেরও কম সময় পূর্বে বড়দিনের দিন হাসপাতালে শিশু ভর্তির সংখ্যা ২ হাজারের কম ছিল। যুক্তরাষ্ট্রে এখন সবথেকে প্রভাবশালী কোভিড ভ্যারিয়েন্ট হচ্ছে ওমিক্রন। এটিকে তুলনামূলক কম গুরুতর উপসর্গের ভ্যারিয়েন্ট বলে ধারণা করা হচ্ছে। তারপরেও বাড়ছে হাসপাতালে ভর্তির হার।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এখন ১২ থেকে ১৭ বছর বয়সীদের ফাইজার-বায়োএনটেকের বুস্টার ডোজ গ্রহণের নির্দেশনা দিয়েছে। সিডিসি’র পরিচালক রোচেল ওয়ালেনস্কি জানান, কোভিডের হাত থেকে আমাদের শিশু ও তরুণদের রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সর্বশেষ সংবাদ
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature