আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি: রাশেদ সভাপতি, কাশেম সাধারণ সম্পাদক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের (এবিপিসি) নতুন কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদকে সভাপতি ও মো. আবুল কাশেমকে সাধারণ সম্পাদক করে নতুন এ কমিটি গঠন করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় অনলাইনে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় ১১ সদস্যের এ কমিটি ঘোষণা করেন তারা । শাহ ফারুকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
কার্যকরী কমিটির অপর কর্মকর্তারা হলেন: সহ সভাপতি তপন চৌধুরী ও সুব্রত চৌধুরী, অর্থ সম্পাদক জামান তপন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ফারুকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন অভি, প্রচার সম্পাদক শহিদুল্লাহ কায়সার, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার, কানু দত্ত ও রাজুব ভৌমিক।
এবিপিসির কর্মকর্তারা জানান, ৩১ ডিসেম্বর ২০২১ এর মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের (এবিপিসি)। সেই কমিশন নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না করতে পারায় কমিশনের সদস্য পপি চৌধুরী পদত্যাগ করেন। এ অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার মিশুক সেলিম একটি কমিটি ঘোষণা করলেও তা ‘গঠনতন্ত্র সম্মত হয়নি’ বলে সাধারণ সভায় অসন্তোষ প্রকাশ করেন সদস্যরা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ডাকা পুনরায় এ সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
সাধারণ সভায় সদস্যদের বার্ষিক ফি ১০০ ডলারের পরিবর্তে ৫০ ডলার পুন:নির্ধারণ করা হয় এবং কর্মরত সাংবাদিকগণকে যথানিয়মে আবেদনের পরই সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত হয়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি