নিউইয়র্কের জ্যামাইকায় পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্কের জ্যামাইকায় একটি পরিত্যক্ত বাড়িতে আগুন লেগে বাড়িটি পুরোপুরি পুড়ে গেছে। তবে বাড়িটি পরিত্যক্ত হওয়ায় মানুষের শারিরীক কোন ক্ষতি হয়নি। জ্যামাইকার ১৭২ স্ট্রীট সংলগ্ন এ বাড়িটি পরিত্যক্ত হওয়ায় মানুষের শারিরীক কোন ক্ষতি হয়নি। ফায়ার ব্রিগেডের প্রায় অর্ধশত ইউনিট টানা এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ারব্রিগেডের একজন অফিসার জানান, সোমবার আনুমানিক পৌণে ১১টায় এই পরিত্যক্ত বাড়িটিতে আগুন লাগে। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তারা এখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। তবে সোমবার রাতে শৈত্য প্রবাহে থাকায় আগুন নিয়ন্ত্রেণে নিয়ে আসা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। প্রায় ১ঘন্টারও কিছু বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তিনি বলেন, আগুন যেন পাশের অন্য কোন বাড়ি বা অ্যাপার্টম্যান্টে না লাগে সেজন্য তারা ক্রমাগত চেষ্টা করে গেছেন এবং তারা সফল হয়েছেন।
ফায়ারব্রিগেডের কর্মকর্তারা বলেন, যেহেতু বাড়িটি পরিত্যক্ত ছিল সেহেতু মানুষের কোন ক্ষতি হয়নি, কারণ সেখানে কেউ ছিলনা।
ফায়ারব্রিগেডের অফিসাররা বলেন, কিভাবে বাড়িটিতে আগুন লেগেছে তা তারা তদন্ত করে দেখছেন।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women