Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ওবামার অভিবাসন নীতির ‘ফাঁদে’ মার্কিনিরাও!

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: December 15, 2011 | 1:42 AM

মার্কিন শিক্ষার্থী রোমি ক্যাম্পসকে অবৈধ অভিবাসী সন্দেহে আটক করে ক্যালিফোর্নিয়ার কারাগারে রাখ�মার্কিন শিক্ষার্থী রোমি ক্যাম্পসকে অবৈধ অভিবাসী সন্দেহে আটক করে ক্যালিফোর্নিয়ার কারাগারে রাখা হয়েছিল—দ্য নিউইয়র্ক টাইমস I

 

ডেস্ক: প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর অভিবাসন নীতির ‘ফাঁদে’ পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকেরাও। দেশটিতে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে ব্যাপক ধরপাকড় চলছে। এরই মধ্যে স্থানীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে অনেক মার্কিনি।
নিজ দেশের নাগরিকদের গ্রেপ্তারের নেপথ্যে রয়েছেন কেন্দ্রীয় অভিবাসন এজেন্টরা। এই এজেন্টরাই পুলিশকে নির্দেশনা দিচ্ছে, তদন্তের জন্য তাদেরকে আটক করা হোক এবং সম্ভব হলে দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হোক।
মার্কিনিদের অভিযোগ, স্থানীয় পুলিশ ও জেলখানার লোকজন দিনের পর দিন তাদের কোনো কথাই শুনছে না। সৃষ্ট পরিস্থিতির ব্যাখ্যা পেতে কেন্দ্রীয় অভিবাসন এজেন্টদের সঙ্গেও কেউ যোগাযোগ রাখছে না। ভুল করে আমেরিকানদের গ্রেপ্তারের ব্যাপারে তদন্ত হওয়া উচিত। কারণ, নিজ দেশের নাগরিকদের আটক বা গ্রেপ্তারের আইনি অধিকার অভিবাসন এজেন্টদের নেই।
অবৈধ অভিবাসী সন্দেহে গত ৫ নভেম্বর গ্রেপ্তার হন লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া অ্যান্টোনিও মন্টেজানো। অভিবাসন কর্তৃপক্ষের নির্দেশে দুই রাত ক্যালিফের একটি থানায় কাটাতে হয় তাঁকে। এরপর আরও দুই রাত তিনি কাটান লস অ্যাঞ্জেলেসের কারাগারে। মন্টেজানো বলেন, ‘প্রত্যেক কর্মকর্তাকে আমি বলেছি, আমি যুক্তরাষ্ট্রের নাগরিক। কিন্তু তাঁরা কেউ আমার কথা বিশ্বাস করেনি।’
নিজ দেশের নাগরিকদের গ্রেপ্তারের ঘটনায় অভিবাসীসহ মার্কিনিরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার ক্ষেত্রে ওবামার ‘শক্তি প্রয়োগ’ নীতির ফলে তাঁর আমলে এখন পর্যন্ত ১১ লাখের বেশি লোককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হয়েছে। এ সংখ্যা গত ছয় দশকের মধ্যে সর্বোচ্চ। ২০১৩ সালের মধ্যে দেশ থেকে অবৈধ অভিবাসীদের সম্পূর্ণ বিতাড়িত করার লক্ষ্যে এ বছর কার্যক্রম জোরদার করেছে অভিবাসন কর্তৃপক্ষ।
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের পরিচালক জন মরটন বলেন, ‘যারা নিজেদের যুক্তরাষ্ট্রের নাগরিক দাবি করছে, তাদের ব্যাপারে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিচ্ছে। মার্কিন নাগরিকদের গ্রেপ্তার করার ক্ষমতা আমাদের নেই। কোনো নাগরিক এ নিয়ে অভিযোগ করলে আমরা তা অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করি।’ দ্য নিউইয়র্ক টাইমস।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV