Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

আমেরিকানদের ৫৮ শতাংশ মনে করেন মার্কিন গণতন্ত্র ধ্বংসের ঝুঁকিতে রয়েছে : জরিপ

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: January 13, 2022 | 11:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালানোর এক বছর পর প্রতি ১০ মার্কিন নাগরিকের ছয় জনই মনে করেন গণতন্ত্র ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। বুধবার প্রকাশিত এক জরিপ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
কুইনিপিয়াক ইউনিভার্সিটি পরিচালিত জরিপে অংশ নেয়াদের ৭৬ শতাংশ জানান, তারা মনে করেন যে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অস্থিতিশীলতা বিদেশি হুমকির চেয়ে বড়।
জরিপে অংশগ্রহণ করা অধিকাংশ জনই (৫৮ শতাংশ) জানান, তারা মনে করেন গণতন্ত্র ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। এ ক্ষেত্রে ৩৭ শতাংশ ভিন্নমত পোষণ করেন।
এছাড়া ৫৩ শতাংশ জানান, তারা মনে করেন যে তাদের জীবনে যুক্তরাষ্ট্রে এতো বেশি রাজনৈতিক বিভাজন আর কখনো দেখেননি।
কংগ্রেসে চালানো হামলার মতো যুক্তরাষ্ট্রে আর কোন হামলার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে জরিপে অংশ নেয়াদের ৫৩ শতাংশ জানান, এমন হামলার খুব বা কিছুটা সম্ভাবনা রয়েছে।
প্রতিনিধি পরিষদের বিশেষ কমিটি ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে চালানো হামলার তদন্ত করছে। জরিপে অংশ নেয়াদের ৬১ শতাংশ বলেছেন, তারা এ তদন্ত সমর্থন করেন। এদিকে ডেমোক্রেটদের ৮৩ শতাংশ এর পক্ষে এবং রিপাবলিকানদের ৬০ শতাংশ এর বিপক্ষে সমর্থন জানান।
প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য এ জরিপ প্রতিবেদনের খারাপ দিক হলো, এতে অংশ নেয়াদের মাত্র ৩৩ শতাংশ প্রেসিডেন্টের কাজের প্রতি সমর্থন জানান। অপর দিকে এতে অংশ নেয়া ৫৩ শতাংশই তার কাজের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন। এক্ষেত্রে ১৩ শতাংশ কোন মতামত দেননি।
গত নভেম্বরে চালানো কুইনিপিয়াকের জরিপে বাইডেন তার করা কাজের ক্ষেত্রে ৩৮ শতাংশের সমর্থন পেয়েছিলেন।বাসস

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV