নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি: বাদী নীরু এস নীরার মামলার শুনানি ২১ জানুয়ারি, ওসমান চৌধুরীর মামলার শুনানি ১৭ ফেব্রুয়ারি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি দ্বিতীয় বারের মত পিছিয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২১ জানুয়ারি শুক্রবার।
গত ৬ জানুয়ারি বৃহস্পতিবার কুইন্সের নিউইয়র্ক সুপ্রিম কোর্টে মামলার শুনানি ছিল। এদিন বাদী নীরু এস নীরার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির তারিখ পুনর্নিধারণ করেন।
জানা গেছে, ৬ জানুয়ারি বৃহস্পতিবার ছিল আদালতে কাগজপত্র উপস্থাপনের দিন। এদিন বাদীপক্ষ আদালতে দুই সপ্তাহ সময় চান। আদালত আগামী ২১ জানুয়ারির মধ্যে তাদের কাগজপত্র দাখিল করার নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সোসাইটির আইনজীবী সাতদিন আগেই ক্রস মোশনের জবাব সাবমিট করেন। বাদীপক্ষ সময় নিয়েছে। আদালত দু’পক্ষের কাগজপত্র দেখে সিদ্ধান্ত দেবেন। প্রয়োজনে আদালত উভয়পক্ষকে শুনানির জন্য ডাকতেও পারেন। তবে প্রক্রিয়াটি কবে নাগাদ শেষ হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
এদিকে প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরীর একটি মামলা পুনরুজ্জীবিত হয়েছে। ২০১৮ সালে দায়ের করা এই মামলাটি নিষ্ক্রিয় ছিল। পরবর্তীতে ওসমান চৌধুরী এই মামলায় আদালতে মোশন করলে আদালত গত ১৭ ডিসেম্বর শুক্রবার এক আদেশে বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাদের ৬০ দিন সময় দিয়ে বাদীকে অভ্যন্তরীণ হিসাবসহ ১৩টি বিষয়ের কাগজপত্র হস্তান্তরের নির্দেশ দেন। আগামী ১৭ ফেব্রুয়ারি এ ব্যাপারে পরবর্তী শুনানি হবে।
ওসমান চৌধুরী জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কাগজপত্র বুঝিয়ে না দিলে আদালত তার মামলায় একতরফা রায় দিতে পারেন। তিনি জানান, ১৪ জানুয়ারি শুক্রবার পর্যন্ত কোনো প্রকার কাগজপত্র পাননি তিনি।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








