Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

কন্যাদের ফেসবুক নিষিদ্ধ করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: December 17, 2011 | 5:45 PM

 

Details

ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার কন্যাদের জন্য নিষিদ্ধ করেছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। নিজের এবং পরিবারের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো গণহারে পরিচিত, স্বল্প পরিচিত ও অপরিচিত মানুষদের সামনে উন্মুক্ত করে দেয়া ‘কাণ্ডজ্ঞানসম্মত’ কাজ বলে ওবামা মনে করেন না। তাছাড়া প্রেসিডেন্ট পরিবারের অনেকে গোপনীয় বিষয় ফেসবুকের মাধ্যমে বাইরে পাচার হয়ে যেতে পারে এমন আশঙ্কা মার্কিন প্রেসিডেন্টের। খবর পিটিআই, ডেইলি মেইল ও জি নিউজের।

গত প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে ওবামা শিবির ফেসবুকের সহায়তা নিয়েছিল। প্রেসিডেন্ট প্রার্থী ওবামার নামে একটি ফেসবুক ‘পেজ’ খোলা হয়েছিল যার সদস্য সংখ্যা (লাইক) প্রায় আড়াই কোটি। ভোটারদের ডেমোক্র্যটিক পার্টির পক্ষে টানতে ফেসবুকের এই অ্যাকাউন্টটি বড় রকমের সহায়তা করেছিল। কিন্তু ওবামা মনে করেন বিপুল জনগোষ্টির সঙ্গে খোলামেলা মতবিনিমিয়, যোগাযোগ  আর ব্যক্তিগত কিংবা পারিবারিক একান্ত গোপনীয় তথ্য সবার মাঝে বিলি করা এক জিনিস নয়। একটি মার্কিন টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাত্কারে ওবামা এসব কথা   বলেছেন। ওই সাক্ষাত্কারে এক পর্যায়ে ওবামার কন্যাদের এবং ফেসবুক প্রসঙ্গ ওঠে। মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি  দুই কন্যা মালিয়া (১৩) ও সাসাকে (১০) ফেসবুকে অ্যাকাউন্ট খোলার অনুমতি দিবেন না। কারণ জানতে চাইলে ওবামা বলেন, ‘গণহারে অচেনা লোকজন কন্যাদের এবং আমাদের পরিবারের ভেতরের খবর জানবে এটা কোনো কাণ্ডজ্ঞানসম্মত বিষয় বলে মনে হয় না’। তবে  তিনি বলেন, কন্যারা যখন স্বয়ংসম্পূর্ণ হবে, নিজেদের ভাল-মন্দ সম্পূর্ণভাবে নিজেরা বুঝতে শিখবে তখন তারাই সিদ্ধান্ত নেবে ফেসবুকের মতো ওয়েবসাইটগুলো ব্যবহার করবে কি না। বিশ্বজুড়ে মালিয়ার বয়সী লাখ লাখ মেয়ে ফেসবুকে সময় কাটালেও এই মুহুর্তে তারা আপাতত অনুমতি পাচ্ছে না বলে মার্কিন প্রেসিডেন্ট জানান। তিনি মনে করেন তাদের বয়সটা নিজেদের গড়ার সময়।  এই নিষেধাজ্ঞা তাদের কিভাবে প্রভাবিত করে সেটাও পর্যবেক্ষণে রাখবেন ওবামা।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV