নিউইয়র্কে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ১৪তম ঈসালে সাওয়াব উপলক্ষে ১৬ জানুয়ারি রবিবার আনজুমানে আলইসলাহ’র নিউইয়র্ক স্টেট কমিটির উদ্যোগে জ্যাকশন হাইটের নবান্ন পার্টি সেন্টারে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাদ মাগরিব থেকে রাত ৯ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলে নিউইয়র্ক, নিউজার্সি, মিশিগান সহ অন্যান্য স্টেট থেকে আনজুমানে আল ইসলাহ’র বিভিন্ন স্থরের নেতৃবৃন্দসহ আল্লামা ফুলতলী (র.)-এর মুরিদীন, মুহিব্বীনসহ সর্বস্থরের ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন।
নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি মাওলানা শাববীর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা কাওছার আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ মাওঃ মিনহাজুর রহমান, নাতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন জ্যাকসন হাইটস চাপ্টার এর সদস্য সচিব মোহাম্মদ তাজিম উদ্দিন, ছাহেব কিবলাহ (রহঃ) এর শানে মর্ছিয়া পরিবেশন করেন হাফিজ মাওঃ আব্দুল কাইয়ুম সালিক, মোহিব মোশাহিদ।

প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নছিহত ও ফুলতলী ছাহেব কিবলাহ (রঃ)’র জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্র আনজুমানে আলইসলাহ’র স্থায়ী কমিটির সদস্য শায়খুল হাদীস আল্লামা মইন উদ্দিন সাহেব
তিনি তার বক্তব্যে ছাহেব কিবলার আধ্যাতিক, জাগতিক জীবনের বিভিন্ন দিক আলোচনার পাশাপাশি তার দেখিয়ে দেওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকিদা ভিত্তিক আদর্শ জীবন গঠনের জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন,হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) অসংখ্য গুণে গুণান্বিত ছিলেন, নবীর ওয়ারিস হওয়ার জন্য যত গুণ দরকার তা তাঁর মধ্যে ছিল। এজন্য তাঁর জীবনে আকাবীরে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পরিপূর্ণ প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি।তাই ছাহেব কিবলাহ (রহঃ) এর রেখে যাওয়া আদর্শ তথা সুন্নতে নববীর পরিপূর্ণ অনুসরণ আমাদের জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। যারা ইসলামের মধ্যে ফিরকা সৃষ্টি করছে তাদের ব্যাপারে সর্বদা সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন, প্রবাস জীবনে আমাদেরকে রোজগার করে জীবন যাপন করার মাধ্যমে আল্লাহর বন্দেগী করতে হবে।সঠিক আকিদার সাথে সম্পর্ক রাখতে হবে এবং একমাত্র আল্লাহর মুখাপেক্ষী ছাড়া দুনিয়ার কারো মুখাপেক্ষী হওয়া যাবে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আনজুমানে আল ইসলাহ’র স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজিদুল হক, আল্লামা শরীফ উদ্দিন, মুফতি মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া, যুক্তরাষ্ট্র আনজুমানে আল ইসলাহ’র সাবেক সহ সভাপতি মাওলানা মাশহুদ ইকবাল, ডা.আবুল খায়ের,মদিনা মসজিদ ম্যানহাটন এর ইমাম ও খতিব মাওলানা সুন্নাতুর রহমান, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদ ব্রন্স এর সভাপতি হাফিজ ইবাদুর রহমান চৌধুরী।
মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট আল ইসলাহ এর সাংগঠনিক সম্পাদক এড. মাওঃ আশিক আহমদ খাঁন, বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট আল ইসলাহ এর সহ সভাপতি মাওঃ শাহান ইয়াহিয়া।
মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট আল ইসলাহ এর উপদেষ্টা মোতাহির হোসেন, সদস্য এম এ কাশেম, ফুলতলী ইসলামিক সেন্টার এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিমুর রহমান বোরহান, আল ইসলাহ ইউএসএ এর সাবেক আইন বিষয়ক সম্পাদক সাদাত খাঁন, আল আমীন মসজিদের প্রেসিডেন্ট জয়নাল আবেদীন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউএসএ এর সেক্রেটারি মিজানুর রহমান চৌধুরী শেফাজ,আহলুল বাইত মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওঃ মিনহাজুর রহমান, আহলুল বাইত মিশনের ট্রাস্টি বোর্ডের সদস্য ও সভাপতি জেবিবিএ গিয়াস আহমদ, আবুল কালাম সাবেক সাধারণ সম্পাদক হবিগঞ্জ সদর সমিতি, নিউইয়র্ক স্টেট আল ইসলাহ এর ক্যাশিয়ার মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মালিক শেখ, নির্বাহী সদস্য রুকন হাকিম, মোহাম্মদ নুরুল ইসলাম, শাহ নেওয়াজ ইসলাম, জ্যাকসন হাইটস চাপ্টার এর সভাপতি হেলালুর রহমান খাঁন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতাউল মোস্তফা, সমাজ কল্যাণ সম্পাদক আতিকুল হক বেলাল, জ্যাকসন হাইটস চাপ্টার এর সদস্য হাফিজ সাবাজ আহমদ, আহলুল বাইত দারুল কুরআন একাডেমি এর শিক্ষক পারভেজ সিদ্দিক, জাকিরুল রহমান, সৈয়দ রাজিন, আশরাফুল ইসলাম, ঝুমন হোসাইন প্রমুখ।
সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বৈষ্যিক মহামারী দূরীকরণ ও বিভিন্ন অসুস্থ ব্যক্তিবর্গের জন্য দোয়া চেয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
নিউইয়র্ক স্টেট আল ইসলাহ এর প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওঃ আব্দুল কাইয়ুম সালিক ও পার্কচেষ্টার চাপ্টার এর সভাপতি হাফিজ আব্দুল মনাফের যৌথ পরিচালনায় মিলাদ শরীফ এবং প্রধান অতিথির দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি