পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলাই হবেন বাইডেনের রানিং মেট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন প্রার্থী হলে কমলা হ্যারিসই হবেন তার রানিংমেট।
প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এ কথা নিশ্চিত করেন।
তার প্রেসিডেন্ট হওয়ার এক বছর পূর্তিতে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, কমলাই আমার রানিং মেট হতে যাচ্ছেন।
তবে মধ্য ডিসেম্বরে হ্যারিস বলেছিলেন, ২০২৪ সালের নির্বাচন নিয়ে তিনি ও বাইডেন এখনও আলোচনা করেননি।
যদিও জল্পনা রয়েছে বাইডেন আবারো প্রার্থী না হলে তিনি সম্ভবত হোয়াইট হাউসের জন্য লড়বেন না।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে কমলা হ্যারিস প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ যিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
কিন্তু সংখ্যালঘু ভোটাধিকার, দক্ষিণাঞ্চলীয় সীমান্তে অভিবাসন সংকট মোকাবেলাসহ কিছু জটিল কাজ নিয়ে তার হতাশা এবং সংবাদ মাধ্যমের নেতিবাচক ভূমিকার কারনে তার কর্মীদের মধ্যে নিস্ক্রিয়তা দেখা দেয়ায় তিনি প্রার্থী হবেন না বলেই মনে করা হচ্ছিল।
কিন্তু বাইডেন ভোটাধিকার নিয়ে হ্যারিসের কাজের প্রশংসা করে বলেন, ‘আমি তাকে দায়িত্ব দিয়েছি। আমি মনে করি কমলা ভালো করছে।’ বাসস
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








