Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

বাংলাদেশের মানুষের প্রশংসা করে দেশে ফিরলেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মিলার

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: January 21, 2022 | 6:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : তিন বছরের বেশি সময় সফলতার সঙ্গে বাংলাদেশে দায়িত্ব পালনকারী মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বিদায় নিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
ঢাকা ছাড়ার আগে মার্কিন রাষ্ট্রদূত মিলার এক বার্তায় বাংলাদেশের জনগণের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকবে বাংলাদেশের জনগণের উষ্ণতা ও সৌজন্যবোধ। যুক্তরাষ্ট্রের কূটনীতিক হিসেবে গত ৩৫ বছরে আমি এমন কোনো দেশে কখনো কাজ করিনি, যেখানকার মানুষ এত অতিথিপরায়ন, চিন্তাশীল ও অমায়িক।’ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকেও মিলারের একটি বিদায়ী বার্তা প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, আমি আশা করছি, দুই দেশের মধ্যে বন্ধু-বন্ধু সম্পর্ককে শক্তিশালী করতে আমি অবদান রাখতে পেরেছি।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, কূটনীতিক মিলার তার পূর্বনির্ধারিত সব অফিসিয়াল সাক্ষাৎ সম্পন্ন করলেও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের ঝুঁকিসহ বিভিন্ন কারণে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা পাননি। রাষ্ট্রাচার অনুয়ায়ী বিদায়ী দূতরা রাষ্ট্র ও সরকার প্রধানের সাক্ষাৎ পেয়ে থাকেন। সাধারণত ন্যাচারাল বাধা, বিরক্তি বা বিব্রতকর কোনো পরিস্থিতি না হলে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ থেকে রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের বঞ্চিত করা হয় না। পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিশ্চিত করেছে যে কূটনৈতিক শিষ্টাচার মতে, বাংলাদেশ সরকারের পক্ষে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা রাষ্ট্রদূত মিলারকে বিমানবন্দরে আন্তরিক বিদায় জানান।
২০১৮ সালের ১৮ নভেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন মিলার। ঢাকায় তিন বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ২০১৪-২০১৮ সাল পর্যন্ত বতসোয়ানায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন মিলার। বিদায়ী বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশ মিশনকে তিনি তার পেশাগত জীবনের শ্রেষ্ঠ সময় বলে আখ্যা দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV