Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশে নির্যাতিত জুঁইকে নিয়ে বৃটিশ মিডিয়ায় রিপোর্ট

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: December 18, 2011 | 3:44 PM

ডেস্ক: চোখ বেঁধে হাতের ৫টি আঙুল কেটে ফেলা সেই গৃহবধূ হাওয়া আকতার জুঁই (২১)-এর ওপর চালানো মধ্যযুগীয় নারকীয়তার কাহিনী এবার ওঠে এসেছে বৃটিশ মিডিয়ায়। অনলাইন ডেইলি মেইল এ নিয়ে ১৭ই ডিসেম্বর একটি রিপোর্ট প্রকাশ করে। এতে তার নির্মম কষ্টের কথা তুলে ধরা হয়। বলা হয়, হাওয়া আকতারের স্বামী রফিকুল ইসলাম সংযুক্ত আরব আমিরাতের একজন অভিবাসী কর্মী। সে হাওয়াকে পড়ালেখা বন্ধ করতে নির্দেশ দিয়েছিল। কিন্তু হাওয়া তা বন্ধ না করায় রফিকুল দেশে ফিরে আসে। হাওয়া আকতার দ্য টাইমস পত্রিকাকে বলেছেন, সে দেশে ফিরেই আমার সঙ্গে আলোচনা করতে চায়। হঠাৎ সে আমার চোখ ও হাত বেঁধে ফেলে। আমার মুখে টেপ দিয়ে আটকে দেয়। আমাকে বলা হয়, আমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। কিন্তু সারপ্রাইজের পরিবর্তে সে আমার আঙুল কেটে ফেলে। তার এক আত্মীয় কাটা আঙুলগুলো দূরে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় যাতে চিকিৎসকরা তা জোড়া দিতে না পারেন। এ ঘটনায় রাজধানী ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে তার স্বামীকে। তাকে জেলে ঢোকানো হয়েছে। মানবাধিকার গ্রুপগুলো তার যাবজ্জীবন শাস্তি দাবি করছে। ওদিকে ডান হাতের আঙুল হারিয়েও পড়ালেখা বাদ দিতে রাজি নন হাওয়া আকতার। তিনি বাম হাত দিয়ে লেখা শিখছেন। তিনি পড়াশোনা অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয়ী। বর্তমানে তিনি পিতামাতার সঙ্গে অবস্থান করছেন। বাংলাদেশে শিক্ষিত নারীদের ওপর নগ্ন হামলার এটি অন্যতম ঘটনা। এর অল্পদিন আগে গত জুনে এক স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রফেসরের চোখ নষ্ট করে দেয়। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV