Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে শিশুসহ বরফে জমা চার মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: January 22, 2022 | 11:31 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে তুষারে ঢাকা একটি মাঠ থেকে খুব ছোট এক বাচ্চাসহ চারজনের মৃতদেহ উদ্ধার করেছে কানাডার পুলিশ। অতি শীতল আবহাওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সেখানে তখন তাপমাত্রা ছিল মাইনাস ৩৫ ডিগ্রি (শূন্যেরও ৩৫ ডিগ্রি নিচে)। বুধবার ম্যানিটোবা প্রদেশের এমারসনে লাশগুলো পাওয়া যায়।
এগুলো ছিল একজন পুরুষ, একজন নারী, একজন বালক ও খুব ছোট এক শিশুর মৃতদেহ। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, তারা ভারতীয় বলে ধারণা করা হচ্ছে। দৃশ্যত তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন। এই পথ দিয়ে অনেক বাঙালিও যায়।
ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এর সহকারি কমিশনার জেন ম্যাকলাচি বৃহস্পতিবার সাংবাদিকদের খবরটি জানান। তিনি একে চরম দুঃখজনক একটি বিষয় বলে অভিহিত করেন।
পুলিশ জানায়, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের সীমান্ত টহল দল কানাডীয় পুলিশকে সতর্ক করে দিয়ে জানায়, তারা ওই এলাকা দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা একদল লোককে গ্রেপ্তার করেছে। ওই স্থানটি অবৈধ সীমান্ত পারাপারের জন্য পরিচিত। আটক লোকদের একজনের কাছে ছোট বাচ্চার জিনিসপত্র থাকলেও তার সঙ্গে কোনো বাচ্চা ছিল না।
তখন ওই এলাকায় সীমান্তের দুপাশেই তল্লাশি চালানো হয়। কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র সীমান্ত থেকে মাত্র ২৫ থেকে ৩৫ ফুট দূরত্বের মধ্যে মৃতদেহগুলো পাওয়া যায়। এরপর বরফের মধ্যে চলার উপযোগী যান ব্যবহার করে গভীর তুষারের মধ্যে রাত পর্যন্ত অনুসন্ধান চলে। সূত্র: বিবিসি।

ট্যাগ:
Situs Streaming JAV