Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই-জেবিবিএ (গিয়াস-তারেক) এর ক্লিন জ্যাকসন হাইটস কার্যক্রম (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: January 23, 2022 | 12:53 AM

https://www.facebook.com/USANewsNY/videos/611867416590843

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই-জেবিবিএ’র নবনির্বাচিত কমিটি (গিয়াস-তারেক) এর উদ্যোগে ক্লিন জ্যাকসন হাইটস কার্যক্রম শুরু হয়েছে। ২২ জানুয়ারি শনিবার বিকেলে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
জেবিবিএ’র নবনির্বাচিত সভাপতি গিয়াস আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক এইচ খানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিটের পুলিশ অফিসার মাইক মিয়ানকো।

এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেবিবিএ’র সাবেক সভাপতি শাহ নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী আসেফ বারি টুটুল, নবনির্বাচিত সহ সভাপতি মোল্লা এম এ মাসুদ ও মোহাম্মদ হাসান জিলানী, সহ সাধারণ সম্পাদক এমডি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির, কার্যকরী সদস্য ডা. বর্ণালী হাসান এমডি, জেবিবিএ’র ‘টুকু-মুনি’র প্যানেলের বিজিত সাধারণ সম্পাদক প্রার্থী মুনির হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক, সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ প্রমুখ।

জেবিবিএ’র নবনির্বাচিত সভাপতি গিয়াস আহমেদ বলেন, তাদের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তারা জ্যাকসন হাইটসকে গার্বেজমুক্ত করতে ক্লিন জ্যাকসন হাইটস কার্যক্রম শুরু করলেন। তিনি বলেন, জ্যাকসন হাইটসের ব্যবসায়ীদের জন্য আমরা কাজ করবো। নির্বাচনে আমরা যেসব ওয়াদা দিয়েছি সেসব অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাল্লাহ।
সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক এইচ খান বলেন, এই প্রথমবারের মতো কোনো নির্বাচিত কমিটি জ্যাকসন হাইটসকে গার্বেজমুক্ত করতে এমন তৎপরতা দেখিয়েছে যা কয়েক দশক ধরে জ্যাকসন হাইটস ব্যবসায়ীদের আসল দাবি ছিল। এই মাইনাস তাপমাত্রায় এটা সম্ভব করার জন্য আমাদের টিমকে ধন্যবাদ জানাচ্ছি।

ট্যাগ:
Situs Streaming JAV