Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের চিত্র কী?

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: January 25, 2022 | 9:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ২০২১ সালের ‘দুর্নীতির ধারণা সূচকে’ বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশে এক ধাপ এগিয়েছে।
সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় গত বছর বাংলাদেশের অবস্থান ১২তম হলেও এই বছর হয়েছে ১৩তম।
আর বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় আগের বছর বাংলাদেশ ১৪৮তম দেশ হলেও এই বছর হয়েছে ১৪৭।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বলছে, তালিকার অবস্থানে পরিবর্তন হলেও আসলে বাংলাদেশের দুর্নীতির চিত্রের কোন পরিবর্তন হয়নি। কারণ বাংলাদেশের স্কোরের কোন পরিবর্তন হয়নি। অন্য দেশের ভালো-খারাপ করার কারণে তালিকায় বাংলাদেশের অবস্থানের পরিবর্তন হয়েছে।
তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান।
এরপরেই রয়েছে সিরিয়া, সোমালিয়া ও ভেনেজুয়েলা।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নীচে রয়েছে শুধুমাত্র আফগানিস্তান।
বাংলাদেশের মতো একই অবস্থানে রয়েছে মাদাগাস্কার ও মোজাম্বিক।
অন্যদিকে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড।
করাপশন পারসেপশনস ইনডেক্স’ বা ‘দুর্নীতির ধারণা সূচকে (সিপিআিই)’ বাংলাদেশের স্কোর ২৬। গত চার বছর ধরে দুর্নীতির এই সূচকে দেশটি একই অবস্থানে রয়েছে।
মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন উপস্থাপন করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ”গত কয়েক বছর যাবৎ দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার অঙ্গীকারসহ সরকারের দুর্নীতিবিরোধী নানা ঘোষণা সত্ত্বেও এক দশকজুড়ে এই নিম্ন স্কোর ও অবস্থান প্রমাণ করছে, আইনের যথাযথ প্রয়োগ ও কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশের অবস্থানের উন্নতি হচ্ছে না। সেই সঙ্গে রাজনৈতিক ক্ষেত্রে শুদ্ধাচারের অবক্ষয়, রাজনীতির সঙ্গে ক্ষমতার অপব্যবহার, রাজনীতির সঙ্গে দুর্নীতি ও অপরাধের যোগের কারণে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।”
তিনি বলেন, ”তালিকার দিক থেকে হিসাব করলে বাংলাদেশের একধাপ উন্নতি হয়েছে মনে হলেও, দেশের দুর্নীতির আসলে কোন পরিবর্তন হয়নি। কারণ গত চারবছর ধরে বাংলাদেশে দুর্নীতির ক্ষেত্রে একই স্কোর রয়েছে। শুধুমাত্র বাংলাদেশের পারফর্মেন্সের কারণে নয়, অন্য দেশের ভালো খারাপ করার কারণে অবস্থানের এক ধাপ উন্নতি হয়েছে”।

‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) কী?
বিশ্বে কোন দেশে কতটা দুর্নীতি হয়, সেটি যাচাই করতে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে শূন্য থেকে ১০০ পর্যন্ত নম্বর দেয়া হয়। সেই নম্বরের ভিত্তিতে ওই দেশের দুর্নীতির মাত্রা নির্ধারণ করা হয়।
২০২১ সালে বাংলাদেশের সিপিআই নম্বর ২৬। এর আগের চার বছর ধরে বাংলাদেশ একই নম্বর পেয়ে আসছে। তবে সর্বনিম্ন নম্বর প্রাপ্তির তালিকায় ২০২০ সালের তুলনায় বাংলাদেশের একধাপ উন্নতি হয়েছে।
দেশগুলোর রাজনীতি ও প্রশাসনে বিরাজমান দুর্নীতির ব্যাপকতা সম্পর্কে ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের গবেষক ও বিশ্লেষকদের ধারণার ওপর ভিত্তি করে স্কোর দেয়া হয়।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জরিপ প্রতিষ্ঠানের দুই বছর ধরে সর্বনিম্ন তিনটি এবং সর্বোচ্চ ১০টি জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে দুর্নীতির অবস্থান নির্ধারণ করা হয়।
টিআইবি বলছে, দুর্নীতির দিক থেকে বাংলাদেশের স্কোর ও অবস্থান ২০১২ সালে যা ছিল, ১০ বছর পরেও একই রয়েছে। ২০১২ সালেও বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ১৩ তম হয়েছিল।
গত ১০ বছরে বাংলাদেশের স্কোর ২৫ থেকে ২৮ এর মধ্যে রয়েছে। যে দেশের স্কোর যত কম, সেই দেশ তত বেশি দুর্নীতিগ্রস্ত। বিশ্বের সবগুলো দেশের স্কোরের গড় ৪৩। বাংলাদেশের স্কোর তার থেকে অনেক কম।
বিবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV