সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের পোস্ট মুছতে বিশ্বের দেশগুলোর আবেদনের নতুন রেকর্ড
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের পোস্ট মুছে ফেলতে বিশ্বজুড়ে সরকারগুলো প্রচুর আবেদন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট মুছে ফেলতে আবেদন জানাতে পারে সরকারগুলো। টুইটার জানিয়েছে, গত বছরের প্রথম অংশে এই আবেদনের সংখ্যা নতুন রেকর্ড করেছে। এরমধ্যে ৯৫ শতাংশ আবেদনই এসেছে ৫টি দেশ থেকে। মঙ্গলবার টুইটার জানিয়েছে, ছয় মাসের মধ্যে ১ লাখ ৯৬ হাজার ৮৭৮ একাউন্ট থেকে প্রকাশিত পোস্ট মুছতে ৪৩ হাজারেরও বেশি আবেদন এসেছে। এটিই নির্দিষ্ট সময়কালের মধ্যে এ জাতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড। ২০১২ সাল থেকে এ রিপোর্ট প্রকাশ করে আসছে টুইটার।
আল-জাজিরার খবরে জানানো হয়েছে, জাপান সবথেকে বেশি টুইট ডিলিটের আবেদন করেছে। এরপরই রয়েছে রাশিয়া, তুরস্ক, ভারত ও দক্ষিণ কোরিয়া।
এ নিয়ে টুইটারের কর্মকর্তা সিনেড ম্যাকসুইনি বলেন, বিশ্বজুড়ে সরকারগুলো টুইটারের পোস্ট মুছে ফেলতে প্রচুর আবেদন করছে। এটি একটি উদ্বেগজনক পরিবর্তন। বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছি আমরা। মানুষের ব্যাক্তিগত গোপনীয়তা এবং বাক-স্বাধীনতার জন্য হুমকি এটি।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি