Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশের আরও ৯ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: January 28, 2022 | 12:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :: বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। এবার আরও ৯ সামরিক ও বেসামরিক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, যাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের নামগুলো যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিষয়ক কম্পিউটারগুলোতে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে দেখা যাচ্ছে।

নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আসা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নাম:
১। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা)।
২। ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান (ডিরেক্টর, এনটিএমসি।
৩। লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন (কমান্ড্যান্ট, এনডিসি)।
৪। মেজর জেনারেল টি এম জোবায়ের (ডিজি,এনএসআই)।
৫। মেজর জেনারেল মুজিবুর রহমান (ডিজি, এসএসএফ)।
৬। মেজর জেনারেল শাকিল আহমেদ (এ্যাডজুট্যান্ট জেনারেল)।
৭। মো: মনিরুল ইসলাম( এডিশনাল আইজিপি)।
৮। মো: হারুনুর রশিদ (এডিশনাল ডিআইজিপি)।
৯। বিপ্লব কুমার সরকার (ডিসি, ডিএমপি,তেজগাঁও)।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও র‍্যাবের সাবেক ডিজি ও বর্তমান ডিজিসহ মোট সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশ সরকার এর প্রতিবাদ জানায়। এমনকি বাংলাদেশের পররাষ্ট্র বিভাগ দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে।
সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র সরকারকে চিঠি দেন। কিন্তু বেশকিছু দিন পার হলেও এই চিঠির কোন উত্তর আসেনি যুক্তরাষ্ট্র সরকারের তরফ থেকে। আর এই বাস্তবতায় আরও ৯ কর্মকর্তার বিরুদ্ধে এসেছে নতুন নিষেধাজ্ঞা।

ট্যাগ:
Situs Streaming JAV