Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ক্ষুধার্ত ও গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে, আগামী বছর এই সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: December 18, 2011 | 3:58 PM

বিশ্বব্যাপী চলমান আর্থিক মন্দার কারণে যুক্তরাষ্ট্রে ক্ষুধার্ত লোকের সংখ্যা বাড়ছে। এছাড়া দেশটির শহরগুলোতে গৃহহীন লোকের সংখ্যাও দিন দিন বাড়ছে বলে এক জরিপে উল্লেখ করা হয়েছে। আগামী বছর এই সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

চলমান অর্থনৈতিক সংকটের কারণে যুক্তরাষ্ট্রের অনেক শহরেই গত বছর ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে এবং আগামী বছর তা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।  যুক্তরাষ্ট্রের মেয়র সম্মেলনে বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয়। ২৯টি শহরে জরিপ চালিয়ে দেখা গেছে, বেশিরভাগ শহরেই গত বছর ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে। তাছাড়া শহরগুলোতে গৃহহীন মানুষের সংখ্যাও গড়ে ৬ শতাংশ বেড়েছে। মেয়ররা বলেছেন, এ পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারগুলোর দুর্দশারই চিত্র। অর্থনৈতিক বিপর্যয় থেকে যুক্তরাষ্ট্রের উত্তরণের গতি খুবই শ্লথ বলে জানান তারা। পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ছিল ৮ দশমিক ৬ শতাংশ। কানসাস শহরের মেয়র বলেন, জরিপের এ ফল শহর কর্তৃপক্ষ ও দেশের নেতাদের জন্য জাগরণের আহবান। জরিপে আরো দেখা গেছে, দুর্দশাগ্রস্ত শহরগুলোর ৮৬ শতাংশই গত বছর জরুরি খাদ্য সহায়তার আহ্বান জানিয়েছিলো। আগামী বছর এ সঙ্কট কমার কোন সম্ভাবনা নেই। বরং ৯৩ শতাংশ শহরে জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন হতে পারে। এছাড়া, জরিপ চালানো শহরগুলোর মধ্যে ৪২ শতাংশ শহরে গৃহহীনদের সংখ্যা বাড়ছে। গৃহহীন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি চার্লেস্টন ও সাউথ ক্যারোলাইনায় সেখানে এ হার ১৫০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে লস এঞ্জেলেস (৩৯ শতাংশ)।রয়টার্স ,ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV