দুই বছরে বাংলাদেশের তিন লক্ষাধিক মানুষ যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছে : নিউইয়র্কে কর্নেল অলি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম বলেছেন, গত দুই বছরে বাংলাদেশ থেকে তিন লক্ষাধিক মানুষ যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছে। এদের অনেকেই বাংলাদেশে থাকা অবস্থায় সরকারের নিপীড়ন-নির্যাতন ও মামলা-হামলার শিকার হয়েছেন। তাদের সকলকে বৈধ করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকে পরিণত করতে সকল পদক্ষেপের উদ্যোগ নিয়েছে এলডিপি।
ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন অ্যাটর্নির সঙ্গে এ বিষয়ে আমাদের কথাবার্তাও হয়েছে। এতে আমি অত্যন্ত আশান্বিত যে, এর মাধ্যমে বাংলাদেশের তিন লক্ষাধিক পরিবার স্বচ্ছলতার মুখ দেখতে পাবে। তারা সুখে-শান্তিতে বসবাস করতে পারবে। বিশ্বাস করি যে, যুক্তরাষ্ট্র সরকার আমাদের এই নেতাকর্মীদের যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব প্রদান করবেন।
বৃহস্পতিবার সকালে নিউইয়র্কের মেমোস হোটেলে এবং বিকেলে হলিডে ইন কুইন্স হোটেলে এলডিপির বিভিন্ন অঙ্গ-রাজ্য শাখার নেতাকর্মীদের সঙ্গে দু’টি মতবিনিময় অনুষ্ঠানের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় অনুষ্ঠানে নিইউইয়র্ক শাখার আহ্বায়ক আলহাজ্ব এমএ জাফরের সভাপতিত্বে এলডিপির কেন্দ্রীয় মহাসচিব ড. রেদোয়ান আহমদ, নিইউইয়র্ক শাখার সদস্য সচিব জাকির হোসেন, স্থানীয় নেতা মোহাম্মদ রুবেল প্রমুখ অংশ নেন।
এলডিপি প্রেসিডেন্ট আরো বলেন, নিউইয়র্কে অনুষ্ঠিত এলডিপির যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গ-রাজ্যে এলডিপি’র শাখা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অবশ্য ইতিমধ্যেই বেশ কিছু অঙ্গ-রাজ্যে কমিটি গঠনের কাজ শেষ হয়েছে। সেসব কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাওয়া নেতাকর্মীদের আইনী সহায়তাসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের প্রচেষ্টা চালাচ্ছেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি