নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে সপ্তাহে ৪ দিন কাজ করার বিধান চালুর চিন্তাভাবনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কসহ গোটা যুক্তরাষ্ট্রে সপ্তাহে ৫ দিনের পরিবর্তে ৪ দিন কাজ করার বিধান চালুর চিন্তাভাবনা হচ্ছে। এটি কার্যকর হলে সপ্তাহের ৫ দিনে ৪০ ঘন্টা কাজের পরিবর্তে ৪ দিনে ৩২ ঘন্টা কাজ করতে হবে। এতে এমপ্লয়িরা ৩২ ঘন্টা কাজ করে পুরো সপ্তাহেরই বেতন পাবেন।
ফেডারেল ও স্থানীয় সরকারগুলো এ ধরনের উদ্যোগের ফিজিবিলিটি স্টাডি শুরু করেছে। ৫ দিনের পরিবর্তে ৪ দিন কাজ করলে কর্মশক্তির প্রভাব ইতিবাচক হয়। চূড়ান্ত ফলাফলে কর্মচারি ও প্রতিষ্ঠান উভয়েই লাভবান হয় বলে গবেষণায় পাওয়া গেছে। ইতিমধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডায় সপ্তাহে ৪ দিন কাজ পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। নিউইয়র্ক সিটিসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে পরীক্ষামূলকভাবে তা চালুর প্রস্তাবও এসেছে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি