বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. মালেক এবং সাধারণ সম্পাদক ড. ফারুকের করোনা মুক্তির জন্য যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের বিশেষ দোয়া
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এস এম এ মালেক এবং সাধারণ সম্পাদকের করোনা মুক্তির জন্য যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের বিশেষ দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ শে জানুয়ারী রবিবার মিশিগান ওয়ারেনের আল ইহসান ইসলামিক সেন্টারে সন্ধ্যায় এ বিশেষ দোয়ার আয়োজন করে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। এসময় বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. এস এ মালেক এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ বি এম ফারুকের আশু করোনা মুক্তির লক্ষে বিশেষ দোয়া সম্পন্ন করেছে। এসময় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর রাব্বী আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ রাসেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহাবুব রাব্বী খান, পলিটিক্যাল সেক্রেটারী মোহাম্মদ মুকিত, সহ রাজনৈতিক সম্পাদক তাওহিদ নেওয়াজ, কার্যকরী সদস্য মোহাম্মদ মুহিব উদ্দীন জেমস, বীর মুক্তিযাদ্ধা কদর মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া পরিচালনা করেন আল ইহসান ইসলামিক সেন্টার অব ওয়ারেনের ঈমাম হাফিজ মওলানা ফখরুল ইসলাম।
উল্লেখ্য, ডা. এস এ মালেক এবার ২য় বারের মত করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রফেসর আ ব ম ফারুখ গত ২৫ শে জানুয়ারী করোনায় আক্রান্ত হন। সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যন্য সকলে যারা করোনাক্রান্ত হয়েছেন সকলের আশু করোনা মুক্তি কামনা করে দোয়া করা হয়।
পরবর্তীতে যুক্তরাষ্ট্র সময় রাত ৯:১০ মিনিট এবং বাংলাদেশ সময় সকাল ৮:১০ মিটিটে জুম ভারচুয়াল মিটিং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংগরাজ্য হতে নেতৃবৃন্দ সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন। জুমে সংযুক্ত হন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আইন বিষয়ক সম্পাদক ওয়াশিংটন ডিসি হতে কাজী ওহেদুজ্জামান স্বপন, ভারজিনিয়া থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার মাসুদ এহসান, নিউজার্সী হতে প্রচার সম্পাদক মো: শাহীন, পেন্সিলভ্ণিয়া থেকে রাজ্য বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো: আব্দুল হাই মিয়া, বাংলাদেশ হতে আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক আল মাসুম খান, মিশিগান হতে কার্যকরী সদস্য মুহিব আহমেদ জেমস, বাংলাদেশ হতে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহ্ববায়ক ইন্জিনিয়ার এম ডি আশরাফুল আলম প্রমুখ।
জুমের বক্তব্য শেষে পবিত্র কোরআন থেকে তেলায়াত এবং দোয়া পরিচালনা করেন পরিষদের সভাপতি ডক্টর রাব্বী আলম। এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং বাংলাদেশের উন্নায়নের ধারা অব্যহত রাখতে এবং দেশের সকলের সুসাস্থ্য কামনা করেও দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature