Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

সুইসাইড নোট রেখে আত্মহত্যা প্রাক্তন মিস ইউএসএ চেসলির

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: January 31, 2022 | 1:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সুইসাইড নোট রেখে মারা গেছেন প্রাক্তন মিস ইউএসএ চেসলি ক্রিস্ট। ৩০ জানুয়ারি রোববার সকালে নিউইয়র্কের ম্যানহাটনের একটি বিলাসবহুল বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। সিএনএন এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে।
সিএনএন প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় ৩০ জানুয়ারি সকাল সোয়া ৭টায় ভবনটির পাশের রাস্তায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ম্যানহাটনে অবস্থিত ৬০তলা বিলাসবহুল একটি ভবনের নবম তলায় বসবাস করতেন চেলসি ক্রিস্ট।
এদিকে মৃত্যুর আগে চেসলি ক্রিস্ট ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করেন। তাতে লেখা ছিল, ‘দিনটি আপনার বিশ্রাম ও শান্তি নিয়ে আসুক।’
চেসলি ১৯৯১ সালের ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের মিশিগানের জ্যাকসনে জন্মগ্রহণ করেন। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। ‘এক্সট্রা টিভি’তে একটি বিনোদনমূলক সংবাদ অনুষ্ঠানের সংবাদদাতা হিসেবে কাজ করতেন এই সুন্দরী।
চেসলি ক্রিস্ট একজন অ্যাটর্নি ছিলেন। তিনি আমেরিকার বিচার ব্যবস্থার সংস্কারে সাহায্য করতে চেয়েছিলেন। ক্রিস্ট উত্তর ক্যারোলিনা থেকে আসা একটি আইন সংস্থার জন্য দেওয়ানি মামলার অনুশীলন করেছিলেন। তিনি যে সমস্ত বন্দিদের অন্যায়ভাবে শাস্তি দেয়া হয়েছিল তাদের বিনামূল্যে কম শাস্তি পেতে সাহায্য করার জন্য কাজ করেছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV