Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বর্ষ পূর্তিতে আরও নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: February 2, 2022 | 10:43 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সোমবার বলেছে, মিয়ানমারে গত বছর ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে, সামরিক জান্তার সাথে যুক্ত কিছু ব্যক্তি ও সংস্থার উপর আরো নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এছাড়া যুক্তরাজ্য ও কানাডাও আলাদাভাবে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আছে, মিয়ানমারের ইউনিয়ন অ্যাটর্নি জেনারেল থিদা উ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তুন তুন উ এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান টিন উ।
আর নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুটি সংস্থা হল, কেটি সার্ভিসেস অ্যান্ড লজিস্টিক কোম্পানি লিমিটেড এবং ডিফেন্স সার্ভিসের কমান্ডার-ইন-চিফের ডিরেক্টরেট অফ প্রকিউরমেন্ট। যাদের বিরুদ্ধে সামরিক শাসনকে সমর্থন করার অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি এবং সংস্থা গুলোর যুক্তরাষ্ট্রে থাকা সবরকম সম্পদ বাজেয়াপ্ত থাকবে।
সামরিক বাহিনী ১ ফেব্রুয়ারী, ২০২১ সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। তারা বেসামরিক সরকারকে উৎখাত এবং গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের আটক করে।
যুক্তরাষ্ট্র অভিযোগ করছে, মিয়ানমারের জান্তা সরকার “গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার নৃশংস কর্মকাণ্ডে” জড়িত। চলমান ওই সহিংস বিক্ষোভে এ পর্যন্ত আনুমানিক প্রায় ১,৫০০ লোক নিহত হয়েছে।
ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টির নেত্রী সু চি, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ট এবং বিক্ষোভকারী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র সরকার বলেছে, অভ্যুত্থানের পর থেকে তাদের অন্যায়ভাবে আটক রাখা হয়েছে।
সামরিক কর্মকর্তারা ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলকে সমর্থন করার কারণ হিসাবে ২০২০ সালের নভেম্বরের সাধারণ নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে দাবি করে। ঐ নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বিশাল ব্যবধানে জয় লাভ করে। অবশ্য মিয়ানমারের নির্বাচন কমিশন জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছে।
চলমান মহামারীর মধ্যে রাজনৈতিক অস্থিরতা যোগ হওয়ায়, মিয়ানমারে খাদ্যে দ্রব্যের দাম এবং বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে অর্থনৈতিক সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ভয়েস অফ আমেরিকা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV