Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই-জেবিবিএ’ (গিয়াস-তারেক) এর অভিষেক ফেব্রুয়ারী ১১ শুক্রবার

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: February 5, 2022 | 11:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই-জেবিবিএ’র নবনির্বাচিত কমিটি (গিয়াস-তারেক) এর অভিষেক আগামী ১১ ফেব্রুয়ারী শুক্রবার অনুষ্ঠিত হবে। কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় বর্ণাঢ্য আয়োজনে এ অভিষেক অনুষ্ঠিত হবে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
জেবিবিএ’র নবনির্বাচিত সভাপতি গিয়াস আহমেদ বলেন, নিউইয়র্কে অনেক দিন পর গত ৯ই জানুয়ারী জ্যাকসন হাইটস বাংলাদেশী ব্যবসায়ীদের প্রত্যেক্ষ ভোটের মাধ্যমে প্রবাসে বাংলাদেশী ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন জেবিবিএ’র একটি কমিটি গঠিত হয়েছে। পেন্ডামিকের কারণে এ এসোসিয়েশনের কার্যক্রম দীর্গদিন স্থবির ছিল। ফলে জ্যাকসন হাইটস এবং বিজনেস মালিকদের স্বার্থে তেমন কিছুই করা হয়নি। তিনি বলেন, নির্বাচনী ইসতেহার অনুযায়ী ব্যবসায়ীদের স্বার্থে নব নির্বাচিত কমিটি ইতোমধ্যেই কার্যক্রম শুরু করে দিয়েছে। এর মধ্যে মধ্যে রয়েছে জ্যাকসন হাইটসে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান, সিকিউরিটি নিয়োগ, পুলিশ ডিপার্টমেন্ট এবং সেনিটেশন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রক্ষা করে অন্যান্য সহযোগিতামূলক কার্যক্রম।
উল্লেখ্য, জেবিবিএ’র গত ৯ই জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী ১৫ আসনে ‘গিয়াস-তারেক’ প্যানেলের বিজয়ীরা হলেন: সভাপতি গিয়াস আহমেদ, সহ সভাপতি মোল্লা এম এ মাসুদ, সহ সভাপতি মোহাম্মদ হাসান জিলানী, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক এইচ খান, সহ সাধারণ সম্পাদক এমডি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির, কোষাধক্ষ এস এম আবুল হাসান, দপ্তর সম্পাদক এমডি জি রহমান (আকাশ রহমান), সাংস্কৃতিক সম্পাদক জাফর উল্লাহ মিলন, প্রচার সম্পাদক বেলাল আহমদ এবং কর্যকরী সদস্য রকি আলিয়ান, ডা. বর্ণালী হাসান এমডি, খালেদ আকতার, আব্দুল আলিম এবং এস কিউ আলম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV