অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র প্রচেষ্টায় নিউইয়র্ক স্টেটে দক্ষিণ এশীয় কমিউনিটি প্রতিনিধিত্ব নিশ্চিতে ৭ টি অ্যাসেম্বলি এবং ৬টি স্টেট সিনেট ডিস্ট্রিক্ট’র পুনর্বিন্যাস স্টেট সিনেটে অনুমোদন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক স্টেটে দক্ষিণ এশীয় কমিউনিটির স্বীকৃতি ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার অভিপ্রায়ে দক্ষিণ এশীয় ৭ টি অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট এবং ৬টি স্টেট সিনেট ডিস্ট্রিক্টের পুনর্বিন্যাস স্টেট সিনেটে অনুমোদন লাভ করেছে। অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র ক্রমাগত প্রচেষ্টার ফলে বহুল প্রত্যাশিত এ পুনর্বিন্যাস স্টেট সিনেটে অনুমোদন লাভ করেছে বলে মন্তব্য করেন অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা মূলধারার প্রখ্যাত লেবার লিডার মাফ মিসবাহ উদ্দিন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
মাফ মিসবাহ উদ্দিন জানান, এশিয়ান আমেরিকান লিগ্যাল ডিফেন্স অ্যান্ড এডুকেশন ফান্ড (এএএলডিইএফ), মেডগার ইভার্স কলেজ, কিউনি-এর সেন্টার ফর ল অ্যান্ড সোশ্যাল জাস্টিস এবং ল্যাটিনো জাস্টিস পিআরএলডিইএফ-এর মতো অন্যান্য সংস্থার সহযোগিতায় অ্যাসাল এ ঐতিহাসিক আসন পুনর্বিন্যাসের গুরুত্ব ইনডিপেনডেন্ট ডিস্ট্রিক্টটিং কমিশন (আইআরসি) কে বুঝাতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, অ্যাসালের প্রত্যাশা আগামীতে নিউইয়র্ক স্টেটে ৭টি দক্ষিণ এশীয় অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট এবং ৬টি সিনেট ডিস্ট্রিক্টট সীটে অন্যদের সাথে জোটবদ্ধভাবে একজন দক্ষিণ এশীয় প্রতিনিধি নির্বাচন করা সহজতর হবে। অ্যাসাল সরকার ও সমাজের প্রতিটি অঙ্গনে সমস্ত দক্ষিণ এশীয়দের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাবে।
পুনর্বিন্যস্ত স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টগুলো হচ্ছে: অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৫: ৩৫% দক্ষিণ এশিয়ান (৬০% এশিয়ান): ফ্রেশ মেডোজ, ওকল্যান্ড গার্ডেন; অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪: ৩৫% দক্ষিণ এশিয়ান (৩৮% এশিয়ান): রিচমন্ড হিল, সাউথ ওজোন পার্ক, হিলসাইড; অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৬: ৩২% দক্ষিণ এশিয়ান (৪২% এশিয়ান): গ্লেন ওকস, লিটল নেক, বেসাইড; অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৯: ৩০% দক্ষিণ এশিয়ান (৩৫% এশিয়ান): জ্যাকসন হাইটস, করোনা এবং অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২২: ২০% দক্ষিণ এশিয়ান (২১% এশিয়ান): বেলিরোজ, ফ্লোরাল পার্ক সাউথ ফ্লোরাল পার্ক; অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৩: ১৮% দক্ষিণ এশিয়ান (২০% এশিয়ান): কুইন্স ভিলেজ, হলিস, বেলায়ার এবং অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০: ১২% দক্ষিণ এশিয়ান (৫২% এশিয়ান): এলমহার্স্ট ও উডসাইড।
পুনর্বিন্যস্ত স্টেট সিনেট ডিস্ট্রিক্টগুলো হচ্ছে: নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১১: ৪০% দক্ষিণ এশিয়ান (৫৮% এশিয়ান): গ্লেন ওকস ও মারে হিল; স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১৭: ৩০% দক্ষিণ এশিয়ান (৩২% এশিয়ান): রিচমন্ড হিল, ওজোন পার্ক, উডহেভেন ও লং আইল্যান্ড সিটি; স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১৫: ২৫% দক্ষিণ এশিয়ান (২৬% এশিয়ান): ওজোন পার্ক ও রিচমন্ড হিল; স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১৬: ২৫% দক্ষিণ এশিয়ান (৪২% এশিয়ান): ফ্রেশ মেডোজ, বেলেরোজ ও ফ্লোরাল পার্ক; স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১৪: ২২% দক্ষিণ এশিয়ান (২৫% এশিয়ান): কুইন্স ভিলেজ ও হলিস এবং স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১২: ২০% দক্ষিণ এশিয়ান (২২% এশিয়ান): এস্টোরিয়া ও জ্যাকসন হাইটস।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি