Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট বাইডেন এ বছরের শেষের দিকে ইসরাইল সফর করবেন : হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: February 7, 2022 | 2:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বছরের শেষের দিকে ইসরাইল সফরের অপেক্ষায় রয়েছেন। রোববার এ দুই দেশের নেতার মধ্যে ফোনালাপ চলাকালে তিনি প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে একথা বলেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপি’র।
হোয়াইট হাউস জানায়, এ সময় বাইডেন ইসরাইলের নিরাপত্তার জন্য তার ‘দৃঢ় সমর্থন’ এবং আইরন ডম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিপূর্ণ করার জন্য ‘পূর্ণ সমর্থনের’ কথাও জানান।
বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ইসরাইল সফরে তাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বলেন, তিনি এ বছরের শেষের দিকে দেশটি সফরের অপেক্ষায় রয়েছেন।’
মার্কিন নেতা গত বছর হোয়াইট হাউসে বেনেতের সাথে বৈঠক করেন। সেখানে এ দুই নেতা তাদের মতপার্থক্য নিয়ে আলোচনা করে একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইসরাইল ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের বেরিয়ে যাওয়ার ঘোষণার বিপরীতে বাইডেনের প্রচেষ্টার ঘোর বিরোধিতা করে। এ চুক্তি অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার বিনিময়ে তেহরানের ওপর আরোপ করা বিভিন্ন বিধিনিষেধ তুলে নেয়ার কথা রয়েছে।
এদিকে বেনেত বলেন, তিনি ১৯৬৭ সালে ইসরাইল কতৃক দখল করা ভূখ-ে বসতি স্থাপন অব্যাহত রাখবেন এবং তিনি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী।
রোববার হোয়াইট হাউস জানায়, বাইডেন বেনেতের সাথে কথা বলার সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে উষ্ণ ও ঐতিহাসিক অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করেন।
তারা ইরান ও তাদের প্রতিনিধিদের দেয়া হুমকিসহ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV