Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে নিখোঁজ প্রবাসী ইমরানকে পাওয়া গেল হাসপাতালে

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: February 8, 2022 | 8:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ১৪ দিন আগে নিখোঁজ প্রবাসী বাংলাদেশি ইমরান হোসেন (১৯)কে অবশেষে পাওয়া গেছে স্থানীয় একটি হাসপাতালে। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নন্দিয়ারপাড়ায়, বাবার নাম শফিকুল ইসলাম।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউইয়র্কের ব্রুকলিনে লুথারেন হাসপাতালে তাকে পাওয়া যায় বলে জানান তার বড় ভাই জাহাঙ্গির আলম।
তিনি জানান, ইমরান ডেলিভারিম্যান হিসেবে কাজ করছিলেন ব্রুকলিনের ফোর্থ অ্যাভিনিউতে অবস্থিত ‘পাপা জোন্স’-এ। ২০ জানুয়ারি বিকেলে ব্রুকলিনে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর আর ঘরে ফিরেননি তিনি।
ইমরানের হদিস চেয়ে পুলিশে রিপোর্ট করা হয়েছিল। সন্ধান চেয়ে প্রচারণা চালায় ‘বৃহত্তর নোয়াখালী সমিতি’।
কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে আসা ইমরানের হঠাৎ নিরুদ্দেশ হওয়ার খবরে ইতালি থেকে ছুটে আসেন বড় ভাই জাহাঙ্গির আলম। তিনি বলেন, “ইমরানকে খুঁজে পাওয়া গেলেও সে এখনও কথা বলতে পারেনি। মাথায় আঘাত আছে। কীভাবে এবং কেন এমন অবস্থা হয়েছে সেটি ইমরান কথা না বলা পর্যন্ত কেউই অনুমান করতে পারছে না।”
জাহাঙ্গির আরও জানান, মেক্সিকো হয়ে অবৈধপথে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় গ্রেপ্তার হয়েছিলেন ইমরান। কিছুদিন ডিটেনশন সেন্টারে থাকার পর প্যারোলে মুক্তি পান। রাজনৈতিক আশ্রয়ও প্রার্থনা করেছেন কিছুদিন আগে। তবে সবকিছু ঝুলে রয়েছে।
ইমরানকে খুঁজে পাওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ, কাজী ফৌজিয়া ও মাজেদা এ উদ্দিন। কাজী ফৌজিয়া জানান, এর আগে ৩ বাংলাদেশি ডেলিভারিম্যান হামলায় মারা গেছেন। তেমন পরিস্থিতিরই শিকার হলো কিনা ইমরান এমন আশঙ্কা করছিলেন সবাই। বিডিনিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV