যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। তার একদিন পরই দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমাটি মুক্তি পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বোম্বে থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এর প্রিমিয়ার হবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।
সিনেমার মুক্তি উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘আমাদের প্রতিটি চলচ্চিত্রই বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও রিলিজ করে থাকি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২-ও আমরা প্রথমে আমেরিকায় প্রিমিয়ার করতে যাচ্ছি। তারপর পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে শো করব। আশা করি, দর্শকরা ভালো উপভোগ করবেন।’
রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।
সিনেমার গানে কণ্ঠশিল্পী দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনা করেছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা। দৈনিক আমাদের সময়
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি