Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

গাইবান্ধায় দুস্থদের মাঝে ২ দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ নিউইয়র্কের শাহ্ ফাউন্ডেশনের

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: February 8, 2022 | 1:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের শাহ্ ফাউন্ডেশন দুইদিনব্যাপী গাইবান্ধায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি গাইবান্ধা জেলা,পলাশবাড়ি উপজেলা ও বাংলাদেশ যুব ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মানবতার সেবায় নিয়োজিত শাহ্ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে গাইবান্ধা সদরের কামারজানি ইউনিয়ন ও সুন্দরগঞ্জ উপজেলা এবং পরের দিন ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে পলাশবাড়ি উপজেলার মেরীরহাটে দুই শতাধিক অসহায় ও দুস্থ ব্যক্তির মধ্যে সোয়েটার ও কম্বল বিতরণ করা হয়।
প্রথম দিন শীতবস্ত্র বিতরণের আগে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কবি ও বাচিক শিল্পী দেবাশীষ দাশ দেবু, শিক্ষক ও গণসংগীত শিল্পী রণজিৎ সরকার, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, ক্ষেতমজুর সমিতি জেলা সদস্য প্রতিভা সরকার ববি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি আবু বক্কর, প্রভাষক সুজন কুমার বর্মন, যুব ইউনিয়ন জেলা সদস্য এমদাদ সহ অন্যান্যরা।
শাহ ফাউন্ডেশনের অর্থায়নে পরের দিন মেরীরহাট বিকালে হতদরিদ্র গরীব কৃষক ও ক্ষেতমজুরদের বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা উদীচী জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জহুরুল কাইয়ুম। অনুষ্ঠানে উপস্থিত দুঃস্থ মানুষদের উদ্দেশ্যে বক্তব্য করেন সাংস্কৃতিক কর্মী ও বাচিক শিল্পী শিরিন আকতার, কেন্দ্রীয় যুব ইউনিয়ন নেতা প্রতীভা সরকার ববি, পলাশবাড়ি উপজেলা ক্ষেতমজুর সমিতির নেতা আব্দুল্লা হআদিল-নান্নু, ইয়াদুল ইসলাম, সাজু মাষ্টার , আব্বাস আলী প্রমুখ।
উভয় স্থানে শীতের কাপড় বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তরা শাহ্ ফাউন্ডেশনকে অভিনন্দন জানিয়ে বলেন, উত্তরবঙ্গে এই প্রচন্ড শীতের সময় যখন, গরীব-দুখি মানু্ষেরা অসহনীয় কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। হাড় কাঁপা শীতে অনেকে ঠান্ডাজনিত অসুখে ভুগছেন। ঠিক সেই সময় শাহ্ ফাউন্ডেশন এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাড়িয়ে,তাদের কষ্ট কিছুটা দূর করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো ।
মেরির হাটে শীতবস্ত্র বিতরণের সময় প্রতীভা সরকার ববি তার অনুভূতি প্রকাশ করে বলেন, খুব বেশী কিছু না একটি মাত্র শীতের পোশাকেই দরিদ্র মানুষের মুখে নির্মল হাসি ফোটানো যায় । এর চাইতে সুখের অনুভূতি আর কি হতে পারে !! আমরা বার বার হাসি ফুটাতে চাই তাদের মুখে। দীর্ঘজীবি হোক শাহ্ ফাউন্ডেশন ।
বক্তরা ভবিষ্যতেও শাহ্ ফাউন্ডেশনকে এ ধরণের মহতী কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV