এনওয়াইপিডি’র সদস্য জেসন রিবেরা এবং উইলবার্ট মোরার অকাল মৃত্যুতে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ’র শোক সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে গত ২৫ শে ফেব্রুয়ারী এনওয়াইপিডি’র দুইজন সদস্য জেসন রিবেরা এবং উইলবার্ট মোরার আততায়ীর হাতে গুলির আঘাতে অকাল মৃত্যুতে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ কর্তৃক জ্যাকসন হাইটস্থ ডাইভার সিটি প্লাজায় এক শোকসভার আয়োজন করা হয়। গত ৬ই ফেব্রুয়ারী রোববার ২০২২ উক্ত শোকসভায় সাংগঠনের সভাপতি শাহ্ শহীদুল হক (সাঈদ) সভাপতিত্ব করেন। শোক সভায় ১১৫ প্রিসেন্টের ক্যাপটিন জামিল আল তাহেরী প্রধান অতিথি এবং ডিষ্ট্রিক এর্টনী কুইন্সের কম্যুনিটি কো অডিনেটর রোকেয়া আকতার প্রধান বক্তার বক্তব্য পেশ করেন।
রোকেয়া আকতার বলেন, আমাদের নিরাপত্তার জন্য কিউ,ডি,এ অফিস অবিরাম কাজ করছে। মেন্টাল এইজিং ফ্রাসটেশন, হেইট ক্রাইম, হিউম্যান ট্রাফিকিং, আমাদের সমাজের বড় সমস্যা। ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ এর এই ধরনের উদ্যোগ প্রশংসার দাবীদার। আমি আজকের শোকসভায় অংশগ্রহণের সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমরা আগামীতে কম্যুনিটির সমস্যা নিয়ে ব্যাপক বিস্তৃতভাবে আপনাদের সঙ্গে কাজ করতে চাই। ১১৫ প্রিসেন্টের ক্যাপ্টেন জামিল আল তাহেরী তার বক্তব্যে ডব্লিউ,এইচ,আর,ডিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, অপরিচিত কোন ব্যক্তি দরজায় এসে নক করলে কখনো সাড়া দিবেন না, রাস্তায় চলাফেরা করার সময় বিশেষ সর্তকতা অবলম্বন করবেন, আমার অফিস আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত।
কনডোলেস সভায় আরো বক্তব্য পেশ করেন গ্রীন টার্চ এর প্রেসিডেন্ট ভিক্টর এলাহী, ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের সদস্য সোহানা মাহমুদা শেখ, জেবিবিএর প্রাক্তন সাধারণ সম্পাদক মাহাবুব রহমান টুকু।
শোক সভায় উপস্থিত ছিলেন কুইন্স ডিষ্ট্রিক লীডার টেমি ওসহায়ভ, এডভোকেট রোবিনা মান্নান-ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ আমেরিকান ল সোসাইটি, এডভোকেট রিদওয়ানা রাজ্জাক, এডভোকেট সুলতানা জামান, এডভোকেট সুনিয়া সুলতানা, সুলতানা জামান, মনি হোম কেয়ারের কর্ণধার মনি, অফিস সেক্রেটারী আসমা আক্তার, কম্যুনিটি এক্টিভিষ্ট নাজমুল আলম শ্যামল, আর এস টেকনোলজির প্রেসিডেন্ট আব্দুস সোবান সহ প্রায় ৩০ জন সমাজকর্মী মোমবাতি ও ফুল দিয়ে প্রচন্ড শীতের মধ্যে শোক সভায় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
সভাপতি তার বক্তব্যের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবী জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জয়। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি