Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান স্মরণে নিউইয়র্ক ও মিশিগান প্রেসক্লাবের দোয়া

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: February 9, 2022 | 10:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমানের স্মরণে নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব (এবিপিসি)’র উদ্যোগে ‘শ্রদ্ধাঞ্জলি সমাবেশ’ হয়েছে। এতে সভাপতিত্ব করেন এবিপিসির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সঞ্চালনা করেন এটিএন বাংলার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ও এবিপিসির নির্বাহী সদস্য কানু দত্ত।
সাংবাদিকতা পেশায় নিবেদিতপ্রাণ একজন ব্যক্তির অকাল প্রয়ানে গভীর শোক প্রকাশ করে বক্তব্য রাখেন পীর হাবিবের দীর্ঘকালিন বন্ধু মাসুদ চৌধুরী, মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক আবুল বাশার চুন্নু, সাংবাদিক লাবলু আনসার, কবি-গীতিকার ইশতিয়াক রুপু, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও ও এবিপিসির নির্বাহী সদস্য আলিম খান আকাশ, যমুনা টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি ও এবিপিসির সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন অভি, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ও এবিপিসির প্রচার সম্পাদক শহিদুল্লাহ কায়সার, এবিপিসির ভাইস প্রেসিডেন্ট তপন চৌধুরী, নিউইয়র্ক বার্তার সম্পাদক ও এবিপিসির সদস্য মোস্তফা অনীক রাজ, লেখক-কবি-গীতিকার শামীম আকতার শরিফ প্রমুখ। বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইশতিয়াক রুপু। এবিপিসির ভাইস প্রেসিডেন্ট সুব্রত চৌধুরী, সেক্রেটারি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক শাহ ফারুক, কোষাধ্যক্ষ জামান তপন টেলিফোনে নিজ নিজ অভিমত পোষণ করেন।
এদিকে মিশিগানে বাংলা প্রেসক্লাবের উদ্যোগে রবিবার ৬ ফেব্রুয়ারি এশার নামাজের পর ডেট্রয়েট সিটির আল ফালাহ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল লতিফ। কোরআন তেলাওয়াত করেন হাফিজ মুমিনুল ইসলাম। দোয়া মাহফিলে অংশ নেন প্রেসক্লাব সভাপতি হেলাল উদ্দিন রানা, সহসভাপতি সৈয়দ সায়েদুল হক, সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক তোফায়েল রেজা সোহেল, কোষাধ্যক্ষ আশিক রহমান, প্রচার সম্পাদক জুয়েল খান, নিউজ পোর্টাল সুপ্রভাত মিশিগান এর ফিচার এডিটর সৈয়দ আসাদুজ্জামান সুহান, ডেট্রুয়েট সিটি অফিসের একাউন্ট্যান্ট তৈয়ব আলী, সমাজকর্মী সেবুল আহমেদসহ মজসিদের মুসল্লিগণ। এ সময় হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সুয়েব চৌধুরীর সুস্থতার জন্যও দোয়া করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV