Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

অভ্যন্তরীণ সহিংসতা মোকাবেলায় আইন প্রণতাদের প্রতি আইন পাসের আহবান মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: February 10, 2022 | 2:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ক্যাপিটল হিলে এসে বুধবার অভ্যন্তরীণ সহিংসতা মোকাবেলায় আইন পাসের জন্য আইন প্রণেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের রাজধানীতে এক প্রেস ব্রিফিংয়ে জোলি আইন নবায়নের প্রতি সমর্থন প্রকাশ করে বলেন, এই আইন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা এবং আইনী সহায়তা দেবে-পাশাপাশি সেইসব শিশু যারা বাড়িতে সহিংসতার শিকার হন তাদের সমর্থন দেবে।
একাডেমি পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী বলেন, “কুৎসিত সত্য হল যে আমাদের দেশে বাড়িতে সহিংসতা একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।”
“আমি এই মূহুর্তে সেই শিশুদের প্রতি গুরুত্ব দিচ্ছি, যারা ভীত-সন্ত্রস্ত এবং ভোগান্তির মধ্যে রয়েছে এবং অনেক লোক, যাদের জন্য এই আইনটি বিলম্বে আসছে।”
জোলি নারীর প্রতি সহিংসতা রোধে অগ্রাধিকার ভিত্তিতে ভায়োলেন্স অ্যাগেন্সট ওইমেন অ্যাক্ট (ভিএডব্লিউএ) নবায়নে কংগ্রেসের প্রতি আহবান জানান।
গুপারহিরো ফ্লিম ‘ইটারনালস’ তারকা ৪৬ বছর বয়সী জোলি তার সাবেক স্বামী ব্র্যাড পিটের বিরুদ্ধে তাদের ছেলে ম্যাডক্সকে (১৫) ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগ এনেছেন, তবে তদন্তে এই অভিযোগ থেকে পিট রেহাই পেয়েছেন। বাসস

ট্যাগ:
Situs Streaming JAV