Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আরটিভি বাংলার গায়েন ইউএসএ প্রতিযোগিতা ১৯ মার্চ শুরু (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: February 15, 2022 | 10:48 AM

https://www.facebook.com/USANewsNY/videos/1363521664089327

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে লোকগানের প্রতিযোগিতা আরটিভি বাংলার গায়েন ইউএসএ শুরু হচ্ছে ১৯ মার্চ। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৫ থেকে ২৫ বছর বয়েসী যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা। এখন খেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যামাইকার স্মার্ট ক্যাফেতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আরটিভি কর্তৃপক্ষ।
আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান। তিনি বলেন, ইতোপূর্বে মানুষের বিনোদনের ব্যবস্থা করতে আমরা অনলাইন ও মোবাইলে ভিডিও’র মাধ্যমে রিয়েলিটি শো’র শিল্পী নির্বাচন করেছি। এরই ধারাবাহিকতায় প্রবাসে মানসম্পন্ন শিল্পী তৈরি করার লক্ষে নিউইয়র্কে এই প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। আশিক রহমান জানান, ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় প্রাথমিকভাবে ৫০ জনকে বাছাই করা হবে। পরবর্তীতে এই ৫০ জন থেকে সেরা দশ নির্বাচন করা হবে। প্রতিযোগিতায় উপস্থাপনায় থাকবেন শারমিন সিরাজ সোনিয়া ও শোভন আনোয়ার। প্রযোজক হিসাবে থাকবেন জিল্লুর রহমান। গ্র্যান্ড স্পন্সর উৎসব ডটকম।

আশিক রহমান বলেন, সেরা দশ জনকে জুন মাসে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদেরকে দেশের সেরা গীতিকার, সুরকার ও গুণী শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে। তিনি মনে করেন, এর মাধ্যমে তারা শুদ্ধ ও মানসম্মত সঙ্গীতের জ্ঞান লাভ করবে। তবে এর পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতাও সমাপ্ত করা হবে। সেই প্রতিযোগিতার সেরাদের জন্য থাকছে বিশেষ সম্মাননা ও অর্থমূল্য। এই আয়োজন সফল করতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কমিউনিটির সকল শ্রেণী-পেশার মানুষের সহায়তা কামনা করেন আরটিভির সিইও।
আয়োজনের গ্র্যান্ড স্পন্সর উৎসব ডটকমের সিইও রায়হান জামান বলেন, প্রবাসে বাংলার গায়েন ইউএসএ প্রতিযোগিতার সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত।
লোক সঙ্গীতের জীবন্ত কিংবদন্তী শিল্পী, একুশে পদকপ্রাপ্ত শিল্পী রথীন্দ্রনাথ রায় বলেন, আমি মনে করি এই আয়োজন শুদ্ধ সঙ্গীত চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহ নেওয়াজ বলেন, ভাল শিল্পী তৈরিতে যে কোন উদ্যোগের সঙ্গে তিনি থাকবেন।
অনুষ্ঠান প্রযোজক অলিভ আহমেদ বলেন, আমি আশা করি এই আয়োজনের মাধ্যমে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গুণী শিল্পী তৈরি হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV