Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘টুকু-মুনির’ নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) এর পাল্টা কমিটি; নির্বাচনী ফল বাতিলে মামলা, মোশনের ওপর শুনানী ১৬ মার্চ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: February 15, 2022 | 3:34 PM

https://www.facebook.com/USANewsNY/videos/706842673659331

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) এর গত ৯ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনী ফল প্রত্যাখ্যান করে ওই ফলাফলের বিরুদ্ধে আদালতের আশ্রয় নিয়েছে ‘টুকু-মুনির’ নেতৃত্বাধীন কমিটি। এ সংক্রান্ত মামলা ও তাদের আনীত মোশনের ওপর আগামী ১৬ মার্চ শুনানী অনুষ্ঠিত হবে। মামলায় নির্বাচনে অনিয়ম, অসাধুতা ও দূর্নীতির অভিযোগ আনা হয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
‘টুকু-মুনির’ নেতৃত্বাধীন জেবিবিএ’র নতুন কমিটির সভাপতি মাহবুবর রহমান টুকু ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, গত ৯ জানুয়ারী অনুষ্ঠিত জেবিবিএ’র নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির জন্য কুইন্স সুপ্রিম কোর্টে আমি একটি মামলা দায়ের করেছিলাম। ওই মামলায় মূলতঃ আদালতের স্টে-অর্ডার চেয়েছিলাম যাতে করে বেআইনিভাবে নির্বাচিতরা শপথ নিয়ে জেবিবিএকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে না পারে। কিন্তু করোনার জন্য আদালতের কার্যক্রম সংক্ষিপ্ত হওয়ায় ওই সময় মাননীয় বিচারক হিয়ারিং ছাড়াই আমাদের অর্ডার টু শোকজ ডিনাই করে দিয়েছিলেন। কিন্তু পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে আমাদের এটর্ণী পুনরায় অর্ডার টু শোকজ ফাইল করেন। আদালত সমগ্র পরিস্থিতি বিবেচনা করে গত ১৪ ফেব্রুয়ারী আমাদের অর্ডার টু শোকজ গ্রান্ট করেন। তবে শপথ গ্রহণ শেষ হয়ে যাওয়ায় তার উপর স্টে দেননি। আগামী ১৬ মার্চ উক্ত মামলা ও আমার আনীত মোশনের উপর হিয়ারিং হবে। মাহবুবর রহমান টুকু আশা প্রকাশ করে বলেন, ওই হিয়ারিংএ মাননীয় বিচারক অবৈধ নির্বাচন, নির্বাচনের ফলাফল এবং অবৈধভাবে নির্বাচিতদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। মোশনে উত্থাপিত বিষয়গুলোর উপর মাননীয় আদালতে ৯ জানুয়ারীর নির্বাচনের ফলাফল বাতিল এবং অপরাধীদের আজীবন সদস্য পদ বাতিল হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি বলিষ্ঠ কমিটি গঠন করা সম্ভব হবে।
এদিকে, এর আগে গত বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ‘টুকু-মুনির’ নেতৃত্বাধীন জেবিবিএ’র পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, ৯ জানুয়ারির নির্বাচনে যে কোন উপায়ে জয়লাভের লক্ষ্যে গিয়াস-তারেক প্যানেল অবৈধ তৎপরতার আশ্রয় নিয়েছিল। প্রধান নির্বাচন কমিশনারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনেই সকল অপতৎপরতা চালানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘টুকু-মুনির’ নেতৃত্বাধীন জেবিবিএ’র নতুন কমিটির সভাপতি মাহবুবর রহমান টুকু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাধারণ সম্পাদক মুনীর হাসান, সহ সভাপতি মোঃ সোলেয়মান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল ফারুক ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
লিখিত বক্তব্যে বলা হয়, জেবিবিএ’র নির্বাচনে অপরাধমূলক ক্রিয়াকলাপ, দুর্নীতি ও ব্যাপক অনিয়মের প্রেক্ষিতে নির্বাচনের ফলাফল কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। তাই প্যানেলে অংশগ্রহনকারী সকলের সিদ্ধান্তে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। লিখিত বক্তব্যে বলা হয়, ওই নির্বাচনে ব্যবহৃত ইভিএম মেশিন ও সফটওয়্যার ম্যনিপুলেশন, প্রকৃত ভোটারদেরকে ভোট প্রদানে বাধা এবং নন ভোটারদেরকে ভোটদানের সুযোগ সহ বিভিন্ন অপতৎপরতা চালানো হয়েছিল। এই অপতৎপরতাকে বৈধ করার লক্ষ্যে এনওয়াইপিডির অফিসারদেরকেও ব্যবহার করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে তারা বলেন, আমাদের দায়েরকৃত মামলা এখন আদালতে বিচারধীন রয়েছে এবং অবৈধভাবে নির্বাচিতরা সব সমস্যা বাদ দিয়ে লোক দেখানো শপথ গ্রহণের আয়োজন করেছে।
এধরনের অপতৎপরতাকারীদের হাতে জেবিবিএ’র মত একটি সংগঠনকে তুলে দেয়া ব্যবসায়ী কমিউনিটিকে চরমভাবে অপমানের সামিল বিধায় সকলের পরামর্শে প্রকৃত ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা জেবিবিএ’র নতুন কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। জেবিবিএ’র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী টুকু-মুনির প্যানেলের সকলকে স্ব স্ব পদে নতুন কমিটিতে দায়িত্ব দেয়া হয়েছে। দায়েরকৃত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের এ কমিটি দায়িত্ব পালন করে যাবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV