নিউইয়র্কে অপহরণের ২ বছর পর শিশুকে উদ্ধার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে হারিয়ে যাওয়ার দুই বছর পর খুঁজে পাওয়া গেলো এক শিশুকে। ২০১৯ সালে মাত্র চার বছর বয়সে হারিয়ে গিয়েছিল পাইসলি শুল্টিস। অবশেষে দুই বছর পর নিউইয়র্কের সগার্টিস শহরের একটি বাড়িতে তাকে খুঁজে পাওয়া গেলো। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, গত সোমবার তাকে ওই বাড়ির সিঁড়ির নিচে থাকা গোপন রুম থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় সে পুরোপুরি সুস্থ ছিল। তাকে তার আইনি অভিবাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবিসির খবরে জানানো হয়েছে, পাইসলির আসল বাবা মা’র বিরুদ্ধে নিজের সন্তানের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগ এনেছে পুলিশ। ২০১৯ সালের জুলাই মাসে টায়োগা কাউন্টি থেকে হারিয়ে যায় পাইসলি।
সে সময় তার বয়স ছিল মাত্র চার। সেসময় কর্তৃপক্ষ ধারণা করেছিল যে, তাকে তার আসল বাবা-মা অপহরণ করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর এই বাড়ির বিষয়ে জানতে পারে পুলিশ। এর আগেও এই বাড়িতে তল্লাশি চালায় তারা। কিন্তু তখন সন্দেহজনক কিছু চোখে পড়েনি পুলিশের।
ওই বাড়িটির মালিক ৫৭ বছর বয়স্ক কির্ক শুল্টিস। সর্বশেষ দিন তল্লাশির সময় তিনি উপস্থিত ছিলেন। তখনো পাইলসির বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন তিনি। যদিও তল্লাশির এক পর্যায়ে বাড়ির সিঁড়ির কাছে আরেকটি কক্ষের সন্ধান পান তল্লাশি দলের সদস্যরা। অবশেষে কয়েকটি বোর্ড সরিয়ে নেয়ার পর অদ্ভুতভাবে তৈরি এক কক্ষ থেকে পাইসলিকে উদ্ধার করা হয়। চিকিৎসকরা পরে পাইসলির স্বাস্থ্য পরীক্ষা করে জানায় সে সুস্থ রয়েছে।
২০১৯ সালেই পাইসলি ও তার বোনের অভিবাবকত্ব হারিয়েছিল তাদের বাবা-মা। পুলিশ বলছে, তাদের ধারণা এ কারণেই অপহরণ করা হয়েছিল পাইসলিকে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি