Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

আরিজোনার ফিনিক্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের কর্মসূচি

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: February 17, 2022 | 2:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের আরিজোনা স্টেট গভর্ণর ডগলাস ডুসি সারা স্টেটে যথাযথভাবে এবারের মাতৃভাষা দিবস উদযাপনের ঘোষণা দিয়েছেন। এই স্টেটের সর্ববৃহৎ ফিনিক্স সিটির মেয়র কেট গায়েগোরও একই ঘোষণায় বহুজাতিক সমাজের প্রতিটি সদস্যকে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনের আহ্বান জানিয়েছেন। এছাড়া, আরিজোনা স্টেট হাউজ এবং আরো কয়েকটি সিটির পক্ষ থেকেও দিবসটি উদযাপনে আনুষ্ঠানিক আহ্বান এসেছে।
এলাকার সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী ৩৯ জনের সমন্বয়ে এবারের একুশে উদযাপন কমিটির আহ্বয়ক মাহবুব রেজা রহিম জানান, যুক্তরাষ্ট্রের পঞ্চম বৃহত্তম এই ফিনিক্স সিটিতে ৫ সহস্রাধিক প্রবাসী বাস করলেও বাঙালি সংস্কৃতির সাথে সকলেই নিবিড়ভাবে জড়িয়ে রয়েছেন বহু বছর থেকে। তাদের সন্তানরাও অংশ নিচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে। এই ধারাবাহিকতায় মূলধারায়ও কদর বাড়ছে প্রবাসীদের।
ফিনিক্সে বাঙালি কমিউনিটিতে বিবাদ-বিভক্তি নেই। নব্বইয়ের দশকে প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফিনিক্স’ (বাপ) নামের একটি মাত্র সংগঠন এক বৃত্তে ধরে রেখেছে পুরো কমিউনিটিকে।
মাহবুব রেজা রহিম জানান, অতীতের সবকিছুকে ছাপিয়ে যাবে স্টেট প্রশাসন থেকে প্রক্লেমেশন পাওয়ায়। ব্যাপক প্রস্তুতি চলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফিনিক্সের কর্মসূচি ঘিরে। সাপ্তাহিক ছুটির দিন শনিবার ১৯ ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে সন্ধ্যা ৮টা নাগাদ শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন এবং মাতৃভাষা দিবসের আলোকে সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ৩৩১ এস কুপার রোডে অবস্থিত ‘ফার্স্ট ইউনাইটেড মেথডিস্ট চার্চ অব গিলবার্ট’ এ। সেখানে বাঙালি সংস্কৃতির পরিপূরক খাদ্য ও পণ্যের স্টলও থাকবে বলে জানান ফোবানার সাবেক চেয়ারম্যান মাহবুব রেজা রহিম।
মাহবুব রেজা রহিম উল্লেখ করেন, সিনেটর এবং প্রেসিডেন্ট পদে নির্বাচনকারী রিপাবলিকান নেতা জন ম্যাককেইন বেঁচে থাকতে অর্থাৎ ২০১৬ সালে আমাদের ভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলিতে এসেছিলেন। সেই স্মৃতি সকলকে তাড়িত করে শহীদ দিবসের কর্মসূচি এলেই। বহু বছর পর এবারও স্টেট গভর্ণর, সিনেটর-কংগ্রেসম্যানরা সশরীরে আসতে না পারলেও ভার্চুয়ালে বক্তব্য দেবেন বলে আশা করছি। মাহবুব বিশেষভাবে উল্লেখ করেন যে, এবারের কর্মসূচিতে প্রবাস প্রজন্মের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
(সিনেটর জন ম্যাককেইন ২০১৬ সালে একুশের শ্রদ্ধাঞ্জলিতে অংশ গ্রহণ করেছিলেন। ছবি-ফাইল ফটো।)

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV