মিশিগানের সিটি অব হেমট্রামিক’র লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মিশিগান অঙ্গরাজ্যের সিটি অব হেমট্রামিক লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করেছে। অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল মিশিগান চ্যাপটারের বার্ষিক রিসিপশন ও অ্যাওয়ার্ড এবং হেমট্রামিক সিটির শতবছর অভিষেক উদযাপন উপলক্ষ্যে রোববার সন্ধ্যায় আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে ওই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অ্যাসাল মিশিগান চ্যাপটারের সভাপতি ডক্টর রাব্বি আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিনহাজ রাসেল এবং আসালের সহ সভাপতি মাহবুব রাব্বী খানের সঞ্চালনায় সিটির জোসেফ ক্যাম্পোস্থ রিমাস রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যামটরমিক সিটির মেয়র আমির বদর গালিব, সদ্য বিদায়ী মেয়র ডক্টর ক্যারেন ম্যায়াস্কী, মেয়র প্রো-টিম কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান, কাউন্সিলম্যান খলিল আল রেফাই, কাউন্সিলম্যান ওমেন অ্যামান্ডা জেকাওয়াস্কী, কাউন্সিলম্যান নাঈম লিয়ন চৌধুরী, কাউন্সিলম্যান অ্যাডাম আল বার মাকী, সিটি নিরাপত্তা ডাইরেক্টর ম্যাক্স গ্যারবারিনো, সাবেক কাউন্সিলপ্রার্থী ও অ্যাসালের ওনারারী কনস্যুলার লিন ব্লাসিও।
এ সময় মুহুমুহু করতালি মধ্যে হ্যামটরমিক সিটি বিদায়ী মেয়র ডক্টর মায়াস্কি স্বাক্ষরিত এবং মেয়র প্রৌটিমফাদেল আল মারসুমী, কাউন্সিলম্যান কামরুল হাসান, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, কাউন্সিলম্যান আল মাস মারি, কাউন্সিলম্যান কারী ব্যাট লায়াস্লি, কউন্সিলম্যান মোহাম্মদ আলসমারি।
অ্যাওয়ার্ড সার্টিফিকেট গ্রহণ করেন অ্যাসাল মিশিগান চ্যাপটারের সভাপতি ড. রাব্বি আলম, সেক্রেটারি মিনহাজ রাসেল চৌধুরী, সহ-সভাপতি মাহবুব রাব্বী খান, এক্সিকিউটিভ মেম্বার দৈনিক জনকণ্ঠের সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, কমিউনিটি লিডার সৈয়দ আলী রেজা, ইমাম আরিফ হুসকি, মোহাম্মদ মুকিত, আসাল নেতা অপ্রেস বডুয়া, রাজনৈতিক ডাইরেক্টর ইব্রাহিম আল জাহিম, যুব ডাইরেক্টর মোবারাকমোজেব, কার্যকরী সদস্য মোহাম্মদ মুহিব উদ্দীন জেমস এবং কার্যকরী সদস্য তাওহিদ নেওয়াজ এর হাতে তুলে দেন মেয়র গালিব, সদ্য বিদায়ী মেয়র মায়াস্কি ও ডেপুটি মেয়র কাউন্সিলম্যান কামরুল হাসান। একই সময় আসালের পক্ষ থেকে সভাপতি রাব্বি আলম ও সাধারণ সম্পাদক মিনহাজ রাসেল স্বাক্ষরিত অরগানাইজার সম্মাননা গ্রহণ করেন কার্যকরী সদস্য এম ফিরোজ আলী, মোহাম্মদ হক এবং মোহাম্মদ নিজাম উদ্দীন।
এদিকে অ্যাসালের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সাবেক মেয়র ডক্টর ক্যারেন মায়াস্কী। এছাড়া মিউনিসিপ্যাল লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করেন মেয়র আমির গালিব, মেয়র প্রোটিম কামরুল হাসান, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, কাউন্সিলম্যান খলিল আল রেফাই, কাউন্সিলম্যান আম্যান্ডা জেকাওয়াষ্কীও কাউন্সিলম্যান অ্যাডাম আলবারমাকী।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








