আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান
সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ‘ফুড ব্যাংক’ কার্যক্রম এর আওতায় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় সময় সতেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউনট এভিনিউ’র ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি এ খাদ্য সহায়তা প্রদান করে। এদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই খাদ্য সহায়তা দেওয়া হয়।
করোনার সংক্রমনকালে ‘ফুড ব্যাংক’ কার্যক্রম এর আওতায় ‘খাদ্য সহায়তা’ কমিউনিটিতে বেশ সাড়া ফেলে। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক এই “খাদ্য সহায়তা” কার্যক্রমে অংশ নেয়। খাদ্য সহায়তা কার্যক্রমে দুধ, ডিম, টিনজাত খাদ্যদ্রব্য, তাজা শাকসব্জি, ফল সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে দীর্ঘদিন ধরে ফুড ব্যাংক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে করোনাকালীন দু:সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সংগঠনের কর্মকর্তারা যেভাবে ফুড ব্যাংকের কার্যক্রম অব্যাহত রেখেছিল তা আটলান্টিক সিটির সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছিল। এর ফলে প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছিল।
বাংলাদেশি আমেরিকানসহ আটলান্টিক সিটির অন্যান্য কমিউনিটির লোকজনও ‘খাদ্য সহায়তা’ কার্যক্রমে অংশগ্রহন করায় ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








