Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুইন্স পাবলিক লাইব্রেরীর প্রেসিডেন্ট এর সাথে বাংলাদেশের কনসাল জেনারেল এর বৈঠক

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: February 18, 2022 | 6:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর নবনিযুক্ত কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং কুইন্স পাবলিক লাইব্রেরীর প্রেসিডেন্ট ডেনিস এম ওয়ালকট এর মধ্যে আজ ১৮ ফেব্রুয়ারী ২০২২ ভার্চুয়াল মাধ্যমে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
ড. ইসলাম তিন শতাধিক বই সম্বলিত বাংলা কর্নার স্থাপনের জন্য জনাব ওয়ালকটকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, বাংলা কর্নারটি সেপ্টেম্বর ২০২১ উদ্বোধন করা হয়, যেখানে অন্যান্যদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমনে, এমপি এবং পররাষ্ট্র সচিব (জ্যৈষ্ঠ সচিব) মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

ড. ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানসমূহে লাইব্রেরীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। কনসাল জেনারেল এবছর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর ‍উদযাপনের বিষয়টি উল্লেখ করে, কুইন্স পাবলিক লাইব্রেরীর সাথে সহযোগিতা ও সম্পৃক্ততা আরো গভীর ও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। উভয়েই বাংলাদেশের গৌরবোজ্জল ইতিহাস, ভাষা, সাহিত্য ও সংস্কৃতি যুক্তরাষ্ট্রে আরো সুন্দর ও ব্যাপকভাবে ফুটিয়ে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ড. ইসলাম যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানমালা যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, নজরুল-রবীন্দ্র জয়ন্তী ও বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র ও ঐতিহ্যকে তুলে ধরে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা যেতে পারে বলে প্রস্তাব করেন। জনাব ওয়ালকট এ প্রস্তাবগুলোকে স্বাগত জানান এবং পরবর্তীতে এ বিষয়ে আলোচনা অব্যাহত রখার আগ্রহ প্রকাশ করেন। কুইন্সবোরোতে বহুল ব্যবহ্নত ভাষাগুলোর মধ্যে বাংলাকে অন্যতম উল্লেখ করে তিনি কনস্যুলেটের সাথে সম্পর্ক আরো মজবুত করার পাশাপাশি বাংলাদেশ কমিউনিটির সুবিধার্থে অবদান রাখার অভিপ্রায় ব্যক্ত করেন। এ প্রসঙ্গে, কুইন্স লাইব্রেরীর বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করার জন্য বাংলাদেশ কমিউনিটিকে তিনি আমন্ত্রণ জানান।

উক্ত ভার্চুয়াল মাধ্যমে লাইব্রেরী থেকে প্রধান লাইব্রেরীয়ান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিক বোরন, সহকারী পরিচালক ফ্রেড জিটনার এবং কনস্যুলেট থেকে ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান এবং কাউন্সেলর আয়েশা হক উপস্থিত ছিলেন।
জনাব ওয়ালকট নিউইয়র্কে কনসাল জেনারেলের কর্মকালীন সময়ের সফলতা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV