Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউজার্সির আটলান্টিক সিটিতে ধর্মসভা

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: February 19, 2022 | 3:44 PM

সুব্রত চৌধুরী : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ১৫ ফেব্রুয়ারি ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায় এর উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল। ঐদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির ১০৯ উত্তর ফ্লোরিডা এভিনিউর ভেনুতে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পবিত্র ধর্ম গ্রন্থ গীতা থেকে পাঠ, সমবেত প্রার্থনা, ভজন, কীর্তন ইত্যাদি।
ধর্মসভায় আলোচকরা বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনও ভগবৎ দর্শন হয় না।
আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, প্রদীপ দে, সুপ্রীতি দে, তৃপ্তি সরকার, সজল দাশ,মিনু নন্দী, ধীমান পাল, শুক্লা পাল, সুমি মজুমদার, দীপা দে, বিনোদ ভেলোর, রানা দাশ, সজল চক্রবর্তী, প্রভীন আমবরে, রকি, দীপক প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।
আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু স¤প্রদায়ের লোকজন মাসিক এই ধর্মসভার আয়োজন করে থাকেন। ধর্মসভা শেষে তাদের সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ