নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ভাষা শহীদদের স্মরণে সম্মিলিতভাবে ১৫ টি সংগঠন এবং সম্মিলিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধানে ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়ালে দিবসটি উদযাপিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির আয়োজনে গত ২০ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যে ৬টা থেকে শুরু হয় নানান কর্মসূচি। অনুষ্ঠানমালায় ছিল একুশের আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রভাত ফেরি ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুস শহীদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম মিয়ার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্টেট সিনেটর লুইস সেপুলভেদা, অ্যাসেম্বলীওমেন কারিনাজ রেইজ, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, বিএসিসির প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, বাঙালির চেতনা মঞ্চের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সভাপতি মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, উদযাপন কমিটির সদস্য সচিব এ ইসলাম মামুন, প্রধান সমন্বয়কারী মোতাসিম বিল্লাহ তুষার, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর চৌধুরী জগলু, সমন্বয়কারী সামাদ মিয়া জাকের, মোশাহীদ চৌধুরী, এম ডি আলাউদ্দিন, বোরহান উদ্দিন ও নূরে আলম জিকু, যুগ্ম সদস্য সচিব শামীম আহমেদ, আরিফ রেজা ও কাজী রবিউজ্জামান, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আহবাব চৌধুরী, বিএসিসির সাধারণ সম্পাদক নজরুল হক, কমিউনিটি এক্টিভিস্ট মির্জা মামুন রশিদ, খবির উদ্দিন ভূইয়া, কফিল চৌধুরী, লোকমান হোসেন লুকু, জামাল আহমেদ, শ্যামল কান্তি চন্দ, মো. আলী, ইমরান আলী টিপু, আবুল খায়ের আখন্দ, এইচ এম মিজানুর রহমান, ফারজানা ইয়াসমিন, সালেহ উদ্দিন, এডভোকেট আলাউদ্দিন, এমরান শাহ রন, মোতাহার হোসেন, আরিফ রেজা, গোলাম মুহিত, আবু ফজর প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মো. মহিউদ্দিন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা একুশের ভাষাশহীদদের স্মরণ করে নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। বক্তারা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তনিমা হাদী ও সৈয়দ ফয়েজ। বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠান উপভোগ করেন।

নানা কর্মসূচির পর একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুল দেয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। নিউইয়র্ক সময় একুশের প্রথম প্রহরে বৃহস্পতিবার ১২টা ১ মিনিটে মামুন’স টিউটোরিয়ালে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।
আয়োজক সংগঠন গুলো হচ্ছে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্র্যাটিক সোসাইটি, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস, ব্রঙ্কস বাংলাদেশী উইমেন্স এসোসিয়েশন, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউএসএ, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনক, রংধনু সোসাইটি অব ব্রঙ্কস, আমেরিকা বাংলাদেশ মাল্টিমিডিয়া, সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনক, নবীগঞ্জ থানা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক, দিরাই এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক ও কুমিল্লা সোসাইটি ইউএসএ ইনক।

অনুষ্ঠান স্পন্সর পার্কচেষ্টার ফ্যামিলি ফার্মিসি, খলিলস ফুড, পার্কচেষ্টার ব্রঙ্কস রিয়েলিটি, এটর্ণী এইচ ব্রুস ফিশার, মার্কস হোম কেয়ার, এনওয়াইসি ডকস ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রব দলা মিয়া।
ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির পক্ষে উদযাপন কমিটির আহবায়ক আব্দুস শহীদ এবং সদস্য সচিব এ ইসলাম মামুন অনুষ্ঠানে যোগদানের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature