Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার ইফতার পার্টি

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: September 5, 2010 | 2:01 AM

    মো: জাবেদ: গত ৩০ আগষ্ট, কুইন্স প্যালেস, উডসাইড, নিউইয়র্কে বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকা এর আয়োজনে অনুষ্ঠিত হয় এক ইফতার পার্টি। আমেরিকায় বসবাসরত বিপুল সংখ্যক বগুড়াবাসীসহ প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  

ইফতার পার্টির বিশেষত্ব হলো ইফতার সহ নৈশভোজের সকল খাবার বগুড়ার গৃহবধুরা বাসায় রান্না করে সরবরাহ করেন; যা ছিলো অত্যন্ত সুস্বাদু ও মুখরোচক। ইফতার পার্টির সংক্ষিপ্ত অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক আতোয়ারুল আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন নুর আলম সিদ্দিকি। পবিত্র রমজান এবং ইফতারের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোহাম্মদ এন মন্ডল ফানসু, সাধারন সম্পাদক আতোয়ারুল আলম, সিনিয়র সহ-সভাপতি আগা ই জলিল তুহিন, সহ-সভাপতি সাদেকুল বদরুজ্জামান। আরো বক্তব্য রাখেন  উপদেষ্টা আলী সৈয়দ টিপু, এ্যাডভোকেট এম বকুল, ইঞ্জিনিয়ার রানা জামান এবং প্রবাসী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন  বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি পদ প্রার্থী গিয়াস আহমেদ, আবুল হাশেম বুলবুল, এ টি এন বাংলার পরিচালক ফখরুল আলম, পনির ভূইয়া। বগুড়ার বিশিষ্ঠ ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মার্ক ফারুকী, আজিজুল হক মুন্না সহ অনেকে।

ইফতার ও নৈশভোজের খাবার সুষ্ঠভাবে পরিচালনায় যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন হাসনাইন মাহমুদ তুহিন, আতাউর
রহমান লিটন, হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার নুর আলম, আশরাফ হোসেন রতন,   ওমর চৌধূরী, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম সাজু, 
আরতাফ হোসেন সবুজ, জিল্লুর রহমান দিনার, রেজাউদ্দৌলা এ্যাপোলো সহ অনেকে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV