Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেনের নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন : প্রবাসীদের উন্নত কনস্যুলার সেবা প্রদানের নির্দেশনা; কনস্যুলেটের নিজস্ব ভবন ক্রয়ে গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: March 1, 2022 | 6:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি ২৮ ফেব্রুয়ারী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে কনস্যুলেটে স্বাগত জানান।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী প্রবাসীদের উন্নত কনস্যুলার সেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণের নির্দেশনা প্রদান করেন এবং প্রবাসী বান্ধব সরকারের নীতি সমুন্নত রাখতে প্রবাসীদের অধিকতর আন্তরিকতার সাথে সেবা প্রদানের উপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি কনস্যুলার সেবাপ্রার্থী ও কনস্যুলেটে আগত কমিউনিটির সদস্যদের সাথেও কথা বলেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি প্রবাসীদের প্রত্যেককেই বিদেশের মাটিতে বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে অভিহিত করে দেশের মর্যাদা ও ভাবমূর্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান। তিনি কনস্যুলেটের সার্বিক সেবা কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরো বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আর্থ-সামাজিক উন্নয়নের সকল সূচকে এগিয়ে যাচ্ছে। তিনি এই সফলতা ও অগ্রযাত্রাকে বিদেশের মাটিতে তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি কনস্যুলেটের নিজস্ব ভবন ক্রয়ের ব্যাপারেও গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, জাতিসংঘে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদানের জন্য মাননীয় পররাষ্ট্র মন্ত্রী বর্তমানে নিউইয়র্ক সফর করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV