Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে অর্থনীতির পর মন্দার কবলে জনসংখ্যা!

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: December 23, 2011 | 4:49 PM

যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দার কারণে পরিবার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে মানুষ। তার ওপর সংসারে নতুন অতিথি এলে কষ্ট বাড়বে বৈকি। ফলে যুক্তরাষ্ট্রে মন্দা অর্থনীতির মতোই মন্দার কবলে পড়েছে জনসংখ্যা।
গত বুধবার মার্কিন আদমশুমারি বিভাগ জানিয়েছে, ৭০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
আদমশুমারি বিভাগ ২০১০ সালের ১ এপ্রিল থেকে চলতি বছরের ১ জুলাই পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরেছে। এতে দেখা যায়, গত বছরের ওই সময় থেকে যুক্তরাষ্ট্রে জনসংখ্যা প্রায় ২৮ লাখ বেড়ে দাঁড়িয়েছে ৩১ কোটি ১৬ লাখ। এ সময় জনসংখ্যা বাড়ার হার ছিল শূন্য দশমিক ৯২ শতাংশ। ১৯৪০-এর দশকের মধ্যভাগের পর জনসংখ্যা বাড়ার এ হার যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন।
আদমশুমারি বিভাগের পরিচালক রবার্ট গ্রোভস এক বিবৃতিতে বলেন, দেশের জনসংখ্যা বাড়ার হার বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে এসে ঠেকেছে।
আদমশুমারি বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ১৫ মাসে যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো অঙ্গরাজ্যের চেয়ে টেক্সাসে সবচেয়ে বেশি শিশুর জন্ম হয়েছে। রাজ্যটিতে এ সময়ের মধ্যে পাঁচ লাখ ২৯ হাজার শিশুর জন্ম হয়েছে। এ ছাড়া ক্যালিফোর্নিয়ায় চার লাখ ৩৮ হাজার, ফ্লোরিডায় দুই লাখ ৫৬ হাজার, জর্জিয়ায় এক লাখ ২৮ হাজার ও নর্থ ক্যারোলাইনায় এক লাখ ২১ হাজার শিশুর জন্ম হয়েছে।
জনসংখ্যা দ্রুত বাড়ছে এমন অঙ্গরাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে যথাক্রমে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, টেক্সাস, উটাহ, আলাস্কা ও কলোরাডো। যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা বৃদ্ধির যে হার তার অর্ধেকের বেশি এ পাঁচ অঙ্গরাজ্যে।
২০১০ সালের ১ এপ্রিল থেকে ২০১১ সালের ১ জুলাইয়ের মধ্যে মাত্র তিনটি অঙ্গরাজ্যে জনসংখ্যা কমেছে। এগুলো হচ্ছে: রোড আইল্যান্ড (কমেছে এক হাজার ৩০০ অথবা মাইনাস দশমিক ১২ শতাংশ), মিশিগান (কমেছে সাত হাজার ৪০০ অথবা মাইনাস শূন্য দশমিক ০৮ শতাংশ) এবং মেইন (কমেছে ২০০ বা মাইনাস শূন্য দশমিক শূন্য ১ শতাংশ)।
সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় জনসংখ্যা ছিল তিন কোটি ৭৭ লাখ। শীর্ষ অন্য পাঁচ অঙ্গরাজ্যে জনসংখ্যা ছিল যথাক্রমে টেক্সাসে দুই কোটি ৫৭ লাখ, নিউইয়র্কে এক কোটি ৯৫ লাখ, ফ্লোরিডায় এক কোটি ৯১ লাখ ও ইলিনয়ে এক কোটি ২৯ লাখ।
২০১০ সালের ১ এপ্রিল থেকে ২০১১ সালের ১ জুলাই পর্যন্ত সবচেয়ে দ্রুত জনসংখ্যা বেড়েছে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ২ দশমিক ৭ শতাংশ হারে। এ ছাড়া শতকরা হারে এগিয়ে থাকা অন্য অঙ্গরাজ্যগুলোর মধ্যে টেক্সাসে ২ দশমিক ১ শতাংশ, উটাহে ১ দশমিক ৯ শতাংশ, আলাস্কায় ১ দশমিক ৮ শতাংশ, কলোরাডোয় ১ দশমিক ৭ শতাংশ এবং নর্থ ডাকোটায় ১ দশমিক ৭ শতাংশ হারে জনসংখ্যা বেড়েছে। রয়টার্স।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ